এক্সপ্লোর

Post Poll Violence: আমডাঙায় বাঁশ-লাঠি নিয়ে আক্রমণ, একে অপরকে হাসপাতালে পাঠাল TMC-র ২ গোষ্ঠী

Amdanga TMC Post Poll Violence :ভোট পরবর্তী হিংসা অব্যাহত ব্যারাকপুর লোকসভায়, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা...

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা। বাঁশ-লাঠি নিয়ে দু'পক্ষের লোকজন একে অপরের ওপর আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন উভয়পক্ষের ৪ জন। আহতরা বারাসাত জেলা মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে হাসপাতালে আহত তৃণমূল কর্মীদের দেখতে যান আমডাঙার বিধায়ক রফিকুর রহমান।

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে হাসপাতালে ৪

ভোট পরবর্তী হিংসা অব্যাহত ব্যারাকপুর লোকসভা আমডাঙ্গা বিধানসভায় বোদাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে দুই পক্ষের চারজন জখম হয়েছে। বাঁশ লাঠি লোহার রড নিয়ে একে অন্যের উপরে হামলা চালায় তৃণমূলের দুই গোষ্ঠী।  আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমডাঙ্গা বোদাই গ্রাম পঞ্চায়েতে সদস্য রাকিবুল ইসলাম-সহ তিনজন অনুগামী আহত হয়ে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ওই এলাকার তৃণমূল নেতা তোয়েব আলী অনুগামীদের মধ্যে একজন আহত হয়ে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। 

বাঁশ লাঠি, লোহার রড নিয়ে  মারধর

পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলামের অনুগামীদের অভিযোগ, তারা মোটরসাইকেলে করে রাকিবুল ইসলামের সঙ্গে  বোদাই গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছির দিকে যাচ্ছিল হঠাৎ তৃণমূলের অপর গোষ্ঠী তোয়েব আলির অনুগামীর তাদের বাইক থেকে নামিয়ে  বাঁশ লাঠি, লোহার রড নিয়ে  মারধর করে এমনকি বন্দুকের বাট দিয়ে পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলামের ও তার অনুগামীদের মাথায় মারা হয়। 

 চারজন তৃণমূল কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

এরপর স্থানীয়রা ছুটে এসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামিয়ে দেয়। আহত চারজন তৃণমূল কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয় নিয়ে তৃণমূল নেতা তোয়েব আলীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।তোয়েব আলীর অনুগামী হাসানুর রহমান জানান, তিনি বাড়ি থেকে বার হয়ে রাস্তায় উঠেছিলেন। সেই সময় পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলামের অনুগামীরা এসে তাঁর উপরে হামলা চালায়। 

কী কারণে এই সংঘর্ষ ?

অর্থাৎ এই সংঘর্ষে তৃণমূলের দুই গোষ্ঠী একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছে। এদিকে খবর পেয়ে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে যান বিধায়ক রফিকার রহমান। তৃণমূল নেতা তোয়েব আলির নাম না করে তাঁকে সমাজ বিরোধী মস্তান বলে তিনি ঘোষণা করেন। তবে কী কারণে এই সংঘর্ষ হয়েছে তিনি স্পষ্ট করে কিছু জানানি।

আরও পড়ুন, ইকো পার্কে যোগাসনে দিলীপ, প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে নিয়ে বিশ্ব যোগ দিবস পালন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget