এক্সপ্লোর

Jhalda News: ঝালদা পুরসভা হাতছাড়া তৃণমূলের, আস্থা ভোটে টেক্কা দিল কংগ্রেস

Jhalda TMC Congress : পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলের। আস্থা ভোটে তৃণমূলকে টেক্কা দিল কংগ্রেস।

পুরুলিয়া:  ঝালদা পুরসভা হাতছাড়া তৃণমূলের (TMC),  আস্থা ভোটে তৃণমূলকে টেক্কা দিল কংগ্রেস (Congress)। ২ নির্দল কাউন্সিলরের সমর্থন কংগ্রেসকে। তৃণমূলের বিরুদ্ধে ভোট ২ নির্দল কাউন্সিলরের তলবি সভায় তৃণমূলের কোনও কাউন্সিলর উপস্থিত ছিলেন না। পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলের। তাহেরপুরের পর ঝালদা পুরসভাও বিরোধীদের দখলে।

হাইকোর্টের নির্দেশে, পুরুলিয়ার ঝালদা পুরসভায় আজ আস্থা ভোট। ঝালদা শহরজুড়ে জারি হয় ১৪৪ ধারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঝালদা পুরসভার ২০০ মিটারের মধ্যে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।  গত ১৩ অক্টোবর, তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন বিরোধী কাউন্সিলররা। বিরোধীদের তলবি সভা ডাকা নিয়ে শুরু হয় চাপানউতোর। মামলা গড়ায় হাইকোর্টে। আদালতের নির্দেশে ঝালদা পুরসভায় আজ তলবি সভা ও আস্থা ভোট। কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর বাড়িতে জড়ো হন বাকি কংগ্রেস কাউন্সিলররা। এখান থেকেই দল বেঁধে তাঁরা পুরসভায় যান। 

প্রসঙ্গত, পুরুলিয়ার ঝালদায় ২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিলেন তপন কান্দু। কংগ্রেস প্রার্থী তপন ১২৭ ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী দীপক কান্দুকে, যিনি কিনা তাঁর নিজের ভাইপো। তার পর গত ১৩ মার্চ খুন হয়ে যান তপন। সঙ্গীদের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান। এ যাবৎ ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কখনও জেতেনি তৃণমূল। এদিকে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে কাকা তপন কান্দুর আসনে জয়ী হন ভাইপো মিঠুন কান্দু।ওই আসন ধরে রাখলেও বোর্ড গড়তে পারেনি কংগ্রেস। গত বৃহস্পতিবার নির্দল থেকে তৃণমূলে যোগ দেওয়া শীলা চট্টোপাধ্যায় দল ছাড়েন। যদিও তৃণমূল নেতৃত্ব তা স্বীকার করেনি। তার মধ্যেই বোর্ড দখলের আশা শুরু করে কংগ্রেস।

আরও পড়ুন, রাষ্ট্রপতি অবমাননা ইস্যুতে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ, বিক্ষোভ শুভেন্দুদের

 দিন কয়েক আগে এক নির্দল কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে কংগ্রেস। এই পরিস্থিতিতে একজন নির্দল কাউন্সিলরের সমর্থন পেলেই ঝালদা পুরসভা দখল করতে পারবে কংগ্রেস। তাহলে কি তৃণমূলের হাতছাড়া হতে চলেছে ঝালদা পুরসভা? এই জল্পনার মাঝেই ৩ বিরোধী কাউন্সিলরের ৪  নভেম্বরের জারি করা নোটিস খারিজ করে কলকাতা হাইকোর্ট। ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যানের ডাকা ২১ নভেম্বরই আস্থা ভোট হবে, জানিয়ে দেয় আদালত। শেষ অবধি আশা মিলিয়েই আস্থা ভোটে তৃণমূলকে টেক্কা দিল কংগ্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget