এক্সপ্লোর

পরপর দেহ উদ্ধার ! পুরুলিয়ার সেই কুমারী নদী থেকেই ফের উদ্ধার মহিলার দেহ ! দুইয়ের মধ্যে আছে কোনও যোগ?

চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই পার্শ্ববর্তী মানবাজার থানা এলাকার দেলদোরিয়ায় সেই কুমারী নদী থেকেই উদ্ধার হল এক মহিলার পচাগলা মৃতদেহ৷

হংসরাজ সিংহ, পুরুলিয়া : নদীর চর থেকে অজ্ঞাতপরিচয় তরুণীর দেহ উদ্ধারের একদিন পরেও জানা যায়নি মৃতার পরিচয়। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ থাকলেও, একাধিক বিষয় নিয়ে অন্ধকারে পুলিশ। এরই মধ্যে আবার পুরুলিয়ার কুমারী নদী থেকে  উদ্ধার হল আরেকটি দেহ। তা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য । পরপর  একের পর এক দেহ উদ্ধার হচ্ছে । দুই দেহ উদ্ধারের মধ্যে কি কোনও যোগ আছে? 

পুরুলিয়ার বরাবাজার থানার সিন্দ্রি এলাকায় কুমারী নদীর পাড় থেকে বুধবার অজ্ঞাত পরিচয় তরুণীর দেহ উদ্ধার হয়। তারপর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার পার্শ্ববর্তী মানবাজার থানা এলাকার দেলদোরিয়ায় সেই কুমারী নদী থেকেই উদ্ধার হল এক মহিলার পচাগলা মৃতদেহ৷ এই মহিলারও পরিচয় জানতে পারেনি পুলিশ। পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে মৃত মহিলার ময়নাতদন্ত করা হচ্ছে।  

আর জি কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই বুধবার কৃষ্ণনগরে পুজো মণ্ডপের কাছে এক তরুণীর অর্ধদগ্ধ ও বিবস্ত্র দেহ উদ্ধার হয়। এরপরই পুরুলিয়ার বরাবাজারের ফতেপুর এলাকায় কুমারী নদীর চরে মাটি খুঁড়ে বছর পঁচিশের তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, নদীর চরে উঁচু ঢিবি দেখে প্রথমে তাঁদের সন্দেহ হয়। চারপাশে রক্তের দাগ দেখে এগিয়ে যেতেই মহিলাদের পোশাকের কিছুটা অংশ মাটির নিচ থেকে বেরিয়ে থাকতে দেখা যায়। পুলিশ এসে মাটি খুঁড়তেই উদ্ধার হয় অচেনা তরুণীর দেহ। স্থানীয়রা জানিয়েছেন, নিহতের পরিচয় জানতে আশেপাশের ৪-৫টি গ্রামে খোঁজ নিয়েও কিছু জানা যায়নি। এরই মধ্যে আবারও একটি মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।  

 আর জি কর-কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্য়েই, কোথাও উদ্ধার হচ্ছে দ্বাদশ শ্রেণির ছাত্রীর অগ্নিদগ্ধ দেহ। কোথাও মাত্র ৯ বছরের মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে। কোথাও আবার বালির চরে পুঁতে রাখা হয়েছে তরুণীকে। রাজ্যজুড়ে এত প্রতিবাদ, এত রাতদখলের পরেও খুন-ধর্ষণ-নারীদের ওপর ভয়ঙ্কর অত্যাচারের ঘটনা থামছে না।                                                      

আরও পড়ুন : 'জুনিয়র ডাক্তারদের জন্য কিছু প্লিজ করবেন না' নারায়ণ-কুণাল সাক্ষাতের পর কড়া বার্তা আসফাকুল্লার,কী বার্তা কিঞ্জলের?   

সেরা শিরোনাম

News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
BJP Trade Union: ৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের
৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Gyanesh Kumar Case: জ্ঞানেশকাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে বিরোধীদের 'পাবলিক ইমপিচমেন্ট'
জ্ঞানেশকাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে বিরোধীদের 'পাবলিক ইমপিচমেন্ট'

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget