এক্সপ্লোর

'জুনিয়র ডাক্তারদের জন্য কিছু প্লিজ করবেন না' নারায়ণ-কুণাল সাক্ষাতের পর কড়া বার্তা আসফাকুল্লার,কী বার্তা কিঞ্জলের?

RG Kar Case Hunger Strike : চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'এমন কিছু করবেন না যাতে আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হয়'।  

কলকাতা : আজ সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক জুনিয়র ডাক্তারদের।  তার আগে হঠাৎ কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করলেন বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার  তৃণমূল নেতা ও প্রতিবাদী ডাক্তারের হঠাৎ বৈঠক ঘিরে তুমুল জল্পনা তৈরি হয়েছে। কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ নিয়ে নিজের অবস্থানের ব্যাখ্যাও দিয়েছেন নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তাঁদের এই সাক্ষাৎকে কীভাবে দেখছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ? 

কুণাল ঘোষের সঙ্গে বৈঠক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা দিয়েছেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করছেন, অনেকেই জুনিয়র ডাক্তারদের বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছে। অচলাবস্থা কাটানোর উপায় খুঁজতেই তিনি এই বৈঠক করেন। তিনি এও দাবি করেন,  কোর্টের মাধ্যমে সব সমস্যার সমাধান সময় সাপেক্ষ। তাই জট কাটাতে আলোচনাই একমাত্র পথ। স্বাস্থ্য দফতরের সর্বোচ্চ স্তরে জুনিয়র ডাক্তারদের বার্তা পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য ছিল। সেই সঙ্গে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'এমন কিছু করবেন না যাতে আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হয়'।  

অন্যদিকে ধর্মতলায় অনশন মঞ্চে আন্দোলনরত চিকিৎসকদের অনেকেই  কিন্তু নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে সদর্থক হিসেবে মনে করছেন না। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে লেখালিখি। আন্দোলনরত জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়া সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন কড়া প্রতিক্রিয়া । তিনি লেখেন, '  Respected sir ! আপনি আমার একটি কথা আপনার wall এ লিখেছিলেন, "ভয় যেমন ছোঁয়াচে, সাহস তেমন ছোঁয়াচে " সেদিন থেকে আপনার সব পোস্ট দেখি । আপনার আজকের পোস্ট দেখে কষ্ট পেলাম । বেশি কিছু লেখা ঔদ্ধত্য হবে। তাই আপনার পোস্ট টা সাজিয়ে লিখলাম। গতকাল এর মিটিং এর পর থেকে এরকম লাগছে রাজনৈতিক সত্ত্বা । তারপর ডাক্তার । তারপর মানুষ ।' আসফাকুল্লা নাইয়া আরও লেখেন, 'জুনিয়র ডাক্তারদের জন্য কিছু প্লিজ করবেন না ।জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের জন্যই রাস্তায় । আজকে থেকে সাধারণ মানুষের জন্য করুন ।সবার জন্য করুন ।' 

প্রসঙ্গত ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লিখেছিলেন, 'জুনিয়রদের ভালোর জন্য যা করার করেছি। আমি প্রথমে মানুষ, তারপর ডাক্তার, তারপর আমার রাজনৈতিক সত্ত্বা।' 

এই পোস্টের সমর্থনে বহু কমেন্ট বক্সে এসে জমা হয়। সেই সঙ্গে পোস্টটিতে একাধিক  লাভ-ইমোজি দেন  আন্দোলনের আরেক মুখ চিকিৎসক কিঞ্জল নন্দও।

আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের বিচার-সহ ১০ দফা দাবি আদায়ে, ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররা।  গত সোমবার স্বাস্থ্যভবনে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে মুখ্যসচিবের প্রায় আড়াই ঘণ্টা বৈঠকের পরেও মেলেনি কোনও সমাধান সূত্র। এই আবহেই কুণাল ঘোষের সঙ্গে প্রায় একঘণ্টা বৈঠক করেন বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                

'

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Recruitment: চলতি অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন দফতরে নিয়োগ, জানালেন সেটাও
চলতি অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন দফতরে নিয়োগ, জানালেন সেটাও
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget