এক্সপ্লোর

Purulia: বিদায় সম্বর্ধনার জন্য বন্ধ টিকাকরণ! ভ্যাকসিন পেতে হয়রানি পুরুলিয়ায়

Vaccination: ভ্যাকসিনের জন্য কেউ এসেছিলেন কাকভোরে। কেউ অপেক্ষা করছিলেন রাত থাকতেই। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও, ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ উঠল পুরুলিয়ার তিনটি স্বাস্থ্যকেন্দ্রে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: ভোররাত থেকে অপেক্ষা করেও ভ্যাকসিন (Vaccine) না-মেলার অভিযোগ পুরুলিয়ায় (Purulia)। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে কর্মীরা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ায় হয়নি ভ্যাকসিনেশন। অভিযোগ অস্বীকার করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক (BDO)।

ভ্যাকসিনের জন্য কেউ এসেছিলেন কাকভোরে। কেউ অপেক্ষা করছিলেন রাত থাকতেই। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও, ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ উঠল পুরুলিয়ার তিনটি স্বাস্থ্যকেন্দ্রে। ভ্যাকসিন নিতে আসাদের অভিযোগ, দিনভর অপেক্ষার পর, বেলা ১২টার পর জানানো হয় ভ্যাকসিন দেওয়া হবে না। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

পুরুলিয়ার বাসিন্দা ধনা রাজোয়ার বলেন, ভ্যাকসিন দেওয়া হবে বলেছিল। ইচ্ছে করে হয়রানি করাচ্ছে। আমরা দিন দিন এসে ঘুরে যাচ্ছি। আরেক বাসিন্দার অভিযোগ, “ভ্যাকসিন নিতে এসেছিলাম। দেখছি বন্ধ আছে। আমাদের বলেছিল মঙ্গলবার  আসতে। রোজ রোজ ঘুরে যাব।’’ ভ্যাকসিন নিয়ে এই বিভ্রান্তি প্রসঙ্গে সাফাইয়ের সুর ব্লক স্বাস্থ্য আধিকারিকের গলায়। পুরুলিয়া ১ নম্বরের ব্লক স্বাস্থ্য আধিকারিক রঞ্জিত রানার দাবি, "হঠাৎ বন্ধ নয়তো আমরা অ্যারেঞ্জ করতে পারিনি। আমরা তো লাইন মেনটেন করতে পারব না। আমাদের টিম গেছে রেজিস্ট্রেশনের কাছে। দুজনকে রিলিজ করেছে দুয়ারে সরকার থেকে। তারপর ওখানে হয়নি।''

আরও পড়ুন: প্রণবের স্মৃতি সংরক্ষণে উদ্যোগী পুত্র, জঙ্গিপুরে মিউজিয়াম তৈরির ভাবনা

যে তিন স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনেশন হয়নি, সেগুলি পড়ে পুরুলিয়ার চাকলতোড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে। এদিন, চাকলতোড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কয়েকজন কর্মীর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা। চাকোলতোড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী পুষ্পলতা কুইরীর দাবি, "যাঁরা সারাজীবন চাকরি করেছেন তাঁদের ফেয়ার ওয়েল অনুষ্ঠান ছিল, এখানে ফেয়ার ওয়েল অনুষ্ঠানে দুটো কথা তো বলতে হয়। আমাদের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কর্মীরাই এসেছিল।'' ভ্যাকসিন দুর্ভোগ নিয়ে স্থানীয়দের একাংশের অভিযোগ, বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ায় জন্যই এদিন তিন স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনেশন বন্ধ ছিল। যদিও, এই অভিযোগ মানতে নারাজ ব্লক স্বাস্থ্য আধিকারিক। রঞ্জিত রানার দাবি, লাকদাতে পুলিশের অভাবে হয়নি। বাকি দুটো জায়গায় নিয়মিত হয় না।

আরও পড়ুন: বালি ওভারলোডিংয়ে নজর, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্যের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget