এক্সপ্লোর

Sand Overloading: বালি ওভারলোডিংয়ে নজর, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্যের

Nabanna: অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিল রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে খবর, ওভারলোডিং বন্ধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে সব আরটিওকে।

সুমন ঘড়াই, কলকাতা: রুখতে হবে অবৈধ বালি খাদান (Sand)। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিল রাজ্য প্রশাসন (State Government)। নবান্ন (Nabanna) সূত্রে খবর, ওভারলোডিং (Overloading) বন্ধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে সব আরটিওকে।

বেআইনি ঘাট থেকে চুরি হয়ে যাচ্ছে বালি, পাথর। কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। প্রাকৃতিক সম্পদ নিয়ে অনিয়ম বরদাস্ত করা হবে না বলে, আগেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বালি খাদান নিয়ে নতুন স্কিম। স্থানীয় মাফিয়াদের জন্য করতে পারছি না, বালি, কয়লা, পাথর। যতটা তোলার তার চার ডবল নিয়ে পালিয়ে যায়। স্যান্ড মাইনিং পলিসি। মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশনের কাছে দেওয়া হচ্ছে। ’’

আরও পড়ুন: বাঁকুড়ার জঙ্গলে খোঁজ মিলল নীল গাইয়ের, পাঠানো হল কলকাতায়

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো খননের নজরদারির দায়িত্ব, জেলাশাসকদের হাত থেকে বর্তেছে মুখ্যসচিব ও অর্থসচিবের কাছে। নবান্নে সূত্রে খবর, নজরদারি বাড়ানোর পর, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি, ডুয়ার্সের একাধিক এলাকা থেকে বালি চুরির অভিযোগ এসেছে। অবিলম্বে সেইসমস্ত অবৈধ বালি খাদান বন্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। অবৈধ কারবারিদের সনাক্ত করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বেআইনি বালিঘাট থেকে বালি তোলার পর, ওভারলোডিংয়ের অভিযোগও নতুন নয়। নবান্ন সূত্রে জানা গেছে, ওভারলোডিং বন্ধ করতে, আরটিও বা আঞ্চলিক পরিবহণ আধিকারিকদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কত ট্রাক ধরা হচ্ছে এবং জরিমানা কত নেওয়া হচ্ছে, তার রিপোর্টও জমা দিতে বলা হয়েছে নবান্নে।

উল্লেখ্য, দিনকয়েক আগে দুর্গাপুরে দামোদরের ওয়ারিয়া ঘাট থেকে বেআইনি বালির কারবারে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় বালি ভর্তি কয়েকটি ট্র্যাক্টর। এর আগেই বালি পাচারকাণ্ডের মূল পাণ্ডা সুজয় পাল ওরফে কেবুকে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন: চাকরিতে নিয়োগের দাবিতে হাতে হ্যারিকেন নিয়ে অভিনব বিক্ষোভ ডিইএলইডি প্রশিক্ষিতদের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget