এক্সপ্লোর

R G Kar News: 'আমি সবুজটা দেখেছি' চাদর বিতর্কে দাবি নির্যাতিতার প্রতিবেশীর

R G Kar Doctor Death: আর জি কর হাসপাতালের নিহত চিকিৎসকের মা যে দাবি করেছিলেন, এবার সেই একই দাবি করলেন তাঁদের এক প্রতিবেশীও।

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা: আর জি কর হাসপাতাল-কাণ্ডে চাদর-রহস্য় অব্য়াহত। পুলিশ অস্বীকার করলেও, আর জি কর হাসপাতালের নিহত চিকিৎসকের মা যে দাবি করেছিলেন, এবার সেই একই দাবি করলেন তাঁদের এক প্রতিবেশীও। ঘটনার দিন হাসপাতাল থেকে শ্মশান অবধি, নিহত চিকিৎসকের মা-বাবার সঙ্গে ছিলেন প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। শেষকৃত্য়ের আগে শ্মশানের নথিতে সইও করেন তিনি।

আর জি কর হাসপাতালের নিহত চিকিৎসকের মা যে দাবি করেছিলেন, এবার সেই একই দাবি করলেন তাঁদের এক প্রতিবেশীও। যার জেরে আর জি কর-কাণ্ডে চাদর-রহস্য় অব্য়াহত। ৯ অগাস্ট R G কর মেডিক্যাল কলেজে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। ভাইরাল ভিডিওতে দেখা যায়, তরুণী চিকিৎসকের মৃতদেহ নীল চাদরে ঢাকা রয়েছে। কিন্তু, এনিয়ে বিস্ফোরক দাবি করেন নিহত চিকিৎসকের মা। গতকাল তিনি বলেন, "তিনটের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল। সে নাকি দেখেছিল, আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছে। পরে একজন ফটো দেখেছে, সে নীল চাদর গায়ে দেওয়া। আমরা যখন দেখেছি, তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া।''

কী জানালেন প্রতিবেশী?

একই দাবি করলেন নিহত চিকিৎসকের প্রতিবেশী ও পারিবারিক বন্ধু সঞ্জীব মুখোপাধ্যায়। চাদরের রং কী ছিল তা নিয়ে প্রশ্ন করা হয়, তিনি জানিয়েছেন, সবুজ রঙের চাদর দেখেছেন। যদিও গতকাল সবুজ চাদরের অস্তিত্ব অস্বীকার করেছিলেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। কলকাতা পুলিশ বৃহস্পতিবার সবুজ চাদরের অস্তিত্ব অস্বীকার করলেও, সঞ্জীব মুখোপাধ্য়ায় নিজের অবস্থানে অনড়। সঞ্জীব মুখোপাধ্যায় জানান, "সেটা উনি দায়িত্ব নিয়ে বলছেন। আমরা গেছি, আমরা দেখেছি যেটা, সবুজ চাদর। অতো ওরকম সাদা চাদর ঘেরাটেরা দেখিনি, চেয়ার, টেবিল, কম্পিউটার এই সমস্ত সব রয়েছে, বেঞ্চ রয়েছে। বডিটা পড়ে রয়েছে, ওইভাবে ম্যাট্রেসের উপরে পড়ে রয়েছে, একটা সবুজ চাদর রয়েছে।''

এই চাদর প্রসঙ্গে গতকাল কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "যে চাদর দিয়ে কভার করা হয়েছিল, সেটা নীল। আমাদের ফটো, ভিডিওগ্রাফি তিনটেতেই চাদরের রং লাল। ইনকোয়েস্টের সময় চাদর নীল ছিল। আমাদের সিজার লিস্টে যেটা, সেটা নীল। সবুজ বা কিছু নয়। যেটা লাল সেটা আলাদা সিজার। আগে পাওয়া গেছে। সবুজের কোনও অস্তিত্ব নেই। যেটা লাল বলছেন, ওটা চাপা দেওয়ার নয়।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: East Midnapore: আর জি কর-কাণ্ডের আবহে নির্দেশিকা বিতর্ক, ৯৩জন চিকিৎসককে নোটিস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
News Live Updates: আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?

ভিডিও

TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget