এক্সপ্লোর

R G Kar Protest: প্রয়োজনে CBI সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক, নিশানা শান্তনুর

West Bengal News: মধ্যরাতে আর জি কর হাসপাতালে ভাঙচুর। ব্যারিকেড ভেঙে হাসপাতালে দাপাল দুষ্কৃতীরা।

কলকাতা: অপসারিত হওয়ার পর কার্যত মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন শান্তনু সেন (Shantanu Sen)। তৃণমূলের মুখপাত্রর পদ থেকে সরানোর পরই শান্তনুর নিশানায় সন্দীপ ঘোষ। প্রয়োজনে সিবিআই সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে করুক বলেও মন্তব্য করেছেন তিনি। 

শান্তনুর নিশানায় সন্দীপ: আর জি করে চিকিৎসককে ধর্ষণ খুন নিয়ে বুধবার বিস্ফোরক দাবি করেন শান্তনু সেন। আর তার ২৪ ঘণ্টার মধ্য়েই বৃহস্পতিবার, তৃণমূলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হল শান্তনু সেনকে। আর জি কর মেডিক্যালে গিয়ে এদিন শান্তনু সেন বলেন, আমার প্রশ্ন, ভারতবর্ষের একমাত্র প্রিন্সিপাল, যাঁকে নিয়ে এত আলোচনা, সমালোচনা এত ঝড়। তাহলে শুধু তাঁকে আমরা বুক দিয়ে কেন আটকে রাখার চেষ্টা করব? তার জন্য় যখন এতকিছু হচ্ছে, তাঁকে আমরা কেন আটকাব? আমরা CBI-এর তদন্ত চলাকালীন দেখেছি, প্রয়োজনে অনেককে CBI কাস্টডিতে নিয়ে তদন্ত করেছে। তদন্তের স্বার্থে যদি হেফাজতে নিয়েও তদন্ত করতে হয়, CBI-কে অনুরোধ করব, প্রয়োজনে হেফাজতে নিয়ে তদন্ত করুন। আমরা দ্রুত সমাধান চাই। তাঁর (নিহত তরুণী-চিকিৎসক) মা-বাবা দুঃখ করে বলছেন, আজ পর্যন্ত প্রিন্সিপাল আমাদের সঙ্গে কথা বলেনি বা দেখা করেনি। যেখানে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী নিজে পৌঁছে যাওয়ার সময় পান, সেখানে দাম্ভিক উন্নাসিক, অহংকারী প্রিন্সিপাল, তিনি সময় পেলেন না দেখা করার।

তৃণমূলের মুখপাত্র পদ থেকে সদ্য উপসারিত শান্তনু সেন আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তনী। তাঁর স্ত্রী তৃণমূল কাউন্সিল কাকলি সেনও পড়াশোনা করেছে আরজি করে। বর্তমানে তাঁদের মেয়েও ডাক্তারি পড়ছেন ওই কলেজেই। গতকাল শান্তনু সেন বলেন, "আমার মেয়ে সেখানে পড়ে। ৬ মাস পর তাকেও নাইট ডিউটি করতে হবে। সেই আরজি করে এই জিনিস দেখতে হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে। একটা বাড়ির মেয়েকে এভাবে চলে যেতে হল। মুখ্যমন্ত্রী হয়তো সবটা জানেন না বা সঠিক জানেন না! সঠিক তথ্য দেওয়া হচ্ছে না তাঁকে। আমাকে মারুন, বকুন , যাই করুন, আমি বলব দয়া করে সঠিক খবরটা নিন।''            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: R G Kar Protest: তাণ্ডবের পর উত্তাল আর জি কর, নিরাপত্তার দাবিতে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget