এক্সপ্লোর

R G Kar Protest: তাণ্ডবের পর উত্তাল আর জি কর, নিরাপত্তার দাবিতে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ

West Bengal News: গতকাল রাতে সশস্ত্র বহিরাগতদের তাণ্ডব চালানোর সময় উল্টে পুলিশকেই নিরাপত্তা দিতে হয়েছে তাঁদের।

কলকাতা: আর জি কর মেডিক্যালে (R G Kar Protest) তাণ্ডবের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে নার্সিং স্টাফরা। নিরাপত্তা না পেলে কাজ করবেন না বলে জানিয়ে দিলেন তাঁরা। পুলিশের সামনেই চলল বিক্ষোভ। যোগ দিলেন জুনিয়র ডাক্তাররাও। ক্ষোভের মুখে পড়তে হল নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পালকেও।

অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ: গতকাল রাতে সশস্ত্র বহিরাগতদের তাণ্ডব চালানোর সময় উল্টে পুলিশকেই নিরাপত্তা দিতে হয়েছে তাঁদের। স্ত্রীরোগ বিভাগের শৌচাগারে লুকিয়ে ছিলেন পুলিশ কর্মীরা। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও বহিরাগতদের আটকানোর কোনও চেষ্টাই করেনি পুলিশ। উল্টে নিজেরা সরে গিয়ে দুষ্কৃতীদের ঢোকার রাস্তা পুলিশই করে দিয়েছিল বলে তাঁদের অভিযোগ। হাসপাতালের অধ্যক্ষ, সুপার-সহ প্রশাসনের কেউই ঘটনার পর তাঁদের খোঁজ নেননি বলে দাবি করেছেন বিক্ষোভকারী নার্সিং স্টাফরা। 

গতকাল মাঝরাতে RG কর মেডিক্যাল কলেজে পুলিশের সামনেই প্রায় ৪০ মিনিট ধরে চলে কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। জাতীয় পতাকা নিয়ে ‘জাস্টিস চাই’ স্লোগান দিয়ে রড, কাচের বোতল, ইট হাতে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। হাসপাতাল চত্বর থেকে শ্যামবাজার পর্যন্ত গোটা এলাকা ঘণ্টাতিনেক ধরে হয়ে ওঠে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। ভাঙচুর চলল হাসপাতালের ইমার্জেন্সি, HDU, ENT বিভাগ, নার্সিং স্টাফদের ঘর, মেডিসিন স্টোর। তিনতলায় কব্জা সমেত উপড়ে ফেলা হয় তদন্তকারী সংস্থার সিল করা দরজা। সিঁড়ি দিয়ে উঠে চারতলার সেমিনার হলেও ভাঙচুর চালানোর পরিকল্পনা ছিল হামলাকারীদের। আলো নিভিয়ে, চারতলার দরজা ভিতর থেকে বন্ধ করে রক্ষা করা হয় সেমিনার হল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অক্সিজেনের পাইপ, ভেন্টিলেটর। ভাঙচুর চলে হাসপাতালের পুলিশ ফাঁড়ি, ব্যারাক, OC-র ঘর, CC ক্যামেরার সার্ভার রুমে। রেফ্রিজারেটর উল্টে মাটিতে পড়ে নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকার ওষুধ। পুলিশের গার্ডরেল দিয়েই হাসপাতালের কোলাপসিবল গেট ভাঙে হামলাকারীরা। ভাঙা হল আন্দোলনকারীদের মঞ্চ। ইটের ঘায়ে জখম হন ১৫ জন পুলিশ কর্মী। মাথা ফাটে মানিকতলা থানার OC দেবাশিস দত্তর। পুলিশ কমিশনার জানিয়েছেন, হাসপাতালে ভর্তি করা হয়েছে  DC নর্থ অভিষেক গুপ্ত।              

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: R G Kar Chaos: মধ্যরাতে রণক্ষেত্র আর জি কর মেডিক্যাল, কী বললেন কলকাতা পুলিশ কমিশনার?

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget