এক্সপ্লোর

Rabindra Jayanti 2024: ‘চলায় চলায় বাজবে জয়ের ভেরী’, রবীন্দ্র জয়ন্তীতে আবৃত্তি মোদির, মমতা লিখলেন, ‘চিত্ত যেথা ভয়শূন্য...’

Modi-Mamata: বুধবার কবিকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন মোদি।

কলকাতা: লোকসভা নির্বাচনের প্রচারে এসে বাংলায় বক্তৃতা করেছেন। বাংলায় গানও গাইতে শোনা গিয়েছে তাঁকে। মাঝে গুরুদেবকে অনুকরণ করেই দাড়ি বাড়িয়েছিলেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল। এবার রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরু রবীন্দ্রনাথের লেখা কবিতা আবৃত্তি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মবার্ষিকীতে বিশ্বকবির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মোদি, তাতেই বাংলায় কবিতা আবৃত্তি করেন। (Rabindra Jayanti 2024)

বুধবার কবিকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন মোদি। তিনি লেখেন, 'গুরুদেব টেগোরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য। তাঁর সহিষ্ণু প্রজ্ঞা এবং প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষে প্রাণিত ও আলোকিত করতে থাকবে'। ওই লেখার সঙ্গে ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও-ও পোস্ট করেন মোদি, যাতে রবীন্দ্রনাথের কিছু ফুটেজও রয়েছে। (Narendra Modi)

ওই ভিডিও-তে যে বার্তা দেন মোদি, তাতেই বাংলায় কবিতা আবৃত্তি করেন। রবীন্দ্রনাথেরই লেখা 'ওরে নূতন যুগের ভোরে' কবিতাটি আবৃত্তি করেন তিনি। তাঁর কণ্ঠে শোনা যায়, 'চলায় চলায় বাজবে জয়ের ভেরী/পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি..'। মোদিকে বলতে শোনা যায়, "গুরুবর ঠাকুর নিজের কবিতায় প্রত্যেক পদধ্বনিতে নূতনের আগমনের ঘোষণা করেছেন, দৌড়ে বেড়ানো পা-ই নয়া রাস্তা দেখাবে। রবীন্দ্রনাথ প্রতিভাশালী ব্যক্তি ছিলেন। ওঁর মধ্যে একজন শিক্ষক ছিলেন। গীতাঞ্জলিতে লিখেছিলেন. 'He, Who has the knowledge has the responsibility to impart it to the students'. জ্ঞান এবং বিবেক সম্পন্ন মানুষ ছিলেন গুরুদেব, তাঁর প্রতিভা সকলের উপর ছাপ রেখে গিয়েছে।"

আরও পড়ুন: Naihati Boro Maa : সাড়ে ৪ হাজার কেজির ভোগ ! প্রসাদ পেলেন কাতারে কাতারে মানুষ, অভূতপূর্ব ছবি বড়-মার অন্নকূূটে

এদিন কবিকে শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, 'ওঁর জন্মদিনে, আজকের এই শুভ দিনে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর লেখা দিয়েই শ্রদ্ধা জানাই- চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি..., পিতঃ ভারতেরে সেই স্বর্গে করে জাগরিত'। (Mamata Banerjee)

ক্যালেন্ডারে বুধবার হলেও আজ রবি-বার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন। এদিন ভোর ৫টায় বৈতালিক দিয়ে  শান্তিনিকেতনে রবীন্দ্র জন্মোৎসবের অনুষ্ঠান শুরু হয়। উপাসনা গৃহে আয়োজন করা হয় স্তোত্রপাঠ, গান, প্রার্থনার। অংশ নেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক, অধ্যাপক, আশ্রমিক ও পড়ুয়ারা। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে আজ দিনভর নানা অনুষ্ঠান রয়েছে বিশ্বভারতীতে। রাজ্যের সর্বত্রও পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী।

উচ্চ মাধ্যমিকের ফল দেখতে রোল নম্বর দিয়ে সার্চ করুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Annapurna Yojana Login: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget