এক্সপ্লোর

Naihati Boro Maa : সাড়ে ৪ হাজার কেজির ভোগ ! প্রসাদ পেলেন কাতারে কাতারে মানুষ, অভূতপূর্ব ছবি বড়-মার অন্নকূূটে

Boro Maa Annakut: বছরের ১২ টি অমাবস্যাতেই বিশেষ পুজো হয়। বিশেষত বৈশাখী অমাবস্যায়। আয়োজন হয় বিরাট অন্নকূটের। এমন বিরাট অন্নকূট দেখা যায় না বড় একটা। 

উত্তর চব্বিশ পরগনা:  নৈহাটির বড় মা। এক সময় ছিল ভবেশ-কালী। বাড়ির পুজো। তারপর আস্তে আস্তে তিনি হয়ে উঠেছেন গোটা নৈহাটির বড় মা (Boro Maa Annakut) । বড়-মা-র টানে এখন দূর দূরান্ত , ভিনরাজ্য, এমনকী বিদেশ থেকেও ছুটে আসেন ভক্তরা। সকলেরই বিশ্বাস, বড় মার কাছে সৎভাবে কিছু চাইলে তিনি ফেরান না। সকলের উপর আশীর্বাদ উজাড় করে দেন তিনি। নৈহাটির বড়-মার সম্প্রতি শতবর্ষ উদযাপন হয়েছে। কালীপুজোয় মায়ের থানে উপচে পড়ে দেশ-বিদেশের ভক্তদের ভিড়। তবে এখানে বছরের ১২ টি অমাবস্যাতেই বিশেষ পুজো হয়। বিশেষত বৈশাখী অমাবস্যায়। আয়োজন হয় বিরাট অন্নকূটের। এমন বিরাট অন্নকূট দেখা যায় না বড় একটা। 

মঙ্গলবার বৈশাখী অমাবস্যায় নৈহাটি দেখল এক অভূতপূর্ব অন্নকূট। ভাবা হয়েছিল,  ৩ হাজার কেজির অন্নভোগ দেওয়া হবে মা-কে । তারপর তা বিতরণ করা হবে মা-কে। কিন্তু দেবীর টানে যেভাবে ছুটে এলেন ভক্তরা, তাতে ৩ হাজার কেজি ভোগেও কুলালো না। রাত ৯ টার মধ্যে রান্না হল সাড়ে ৪ হাজার কেজির অন্নভোগ। তা আগে উৎসর্গ করা হল বড়-মাকে। তারপর তা বিলি করা হল ভক্তদের। 

দেবীদর্শন ও প্রসাদ পেতে এদিন নৈহাটিতে এলেন হাজার হাজার মানুষ। বড়মার ট্রাস্টি মেম্বার অয়ন সাহা জানালেন, এখনও নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে ৭০-৮০ হাজার মানুষ এলেন মায়ের প্রসাদ পেতে। বহুজন মানত পূরণ করলেন। কাটলেন দণ্ডি। 

অয়ন সাহা জানালেন, সারা বছরে ১২ টি অমাবস্যায় ( Vaishakh Amavasya 2024) বড় মা-র বিশেষ পুজো হয়। তার মধ্যে এই বৈশাখী অমাবস্যায় পুজো হয় সকালে। আর মা-কে অর্পণ করা ভোগ তুলে দেওয়া হয় হাজার হাজার ভক্তদের হাতে। ভোগে ছিল, পোলাও, পাঁচ রকমের ভাজা, ফল, মিষ্টি। বৈশাখী অমাবস্যা তিথি হিন্দুদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এদিন বহু মানুষই এদিন মা কালীকে পুজো দিতে চান। তাই এমনিই বড়-মার মন্দিরে ভিড় হয় এদিন। সেই সঙ্গে অন্নকূটের সৌজন্যে বড়-মা দর্শনে এলেন অন্যরাজ্যের মানুষও। সকাল থেকে যে লাইন পড়েছিল, সেই লাইন রইল রাত অবধি। 

কেউ এলেন প্রার্থনা নিয়ে, কেউ এলেন প্রার্থনা পূরণের তৃপ্তি নিয়ে। হাসি-কান্না, প্রার্থনা-আর্তি, নানারকম আবেগে এদিন ভরে রইল বড়-মার মন্দির। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন :

রবীন্দ্রজয়ন্তীতে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গজুড়ে, কলকাতায় তাণ্ডব কালবৈশাখীর?

সেরা শিরোনাম

Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Kolkata Medical: কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget