এক্সপ্লোর

Calcutta Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে বন্ধ রেডিওলজিক্যাল ইন্টারভেনশনাল ক্যাথ ল্যাব, সমস্যায় রোগীরা

Calcutta Medical College: মেশিন রক্ষণাবেক্ষণের চুক্তির মেয়াদ ফুরিয়েছে। ১৫ দিন ধরে বন্ধ কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College) হাসপাতালের রেডিওলজিক্যাল ইন্টারভেনশনাল ক্যাথ ল্যাব।

ঝিলম করঞ্জাই, কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College) হাসপাতালে গত ১৫ দিন ধরে বন্ধ রয়েছে রেডিওলজিক্যাল ইন্টারভেনশনাল ক্যাথ ল্যাব (Radiological Interventional Cath Lab)। হাসপাতাল কর্তৃপক্ষ নোটিস দিয়ে ক্যাথ ল্যাব বন্ধের কথা জানিয়েছে। এর জেরে সমস্যায় পড়েছেন বহু রোগী।  মেশিন রক্ষণাবেক্ষণের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণেই এই পরিস্থিতি।

মেশিন রক্ষণাবেক্ষণের চুক্তির মেয়াদ ফুরিয়েছে। ১৫ দিন ধরে বন্ধ কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College) হাসপাতালের রেডিওলজিক্যাল ইন্টারভেনশনাল ক্যাথ ল্যাব। হাসপাতাল সূত্রে খবর, নতুন চুক্তি না হওয়া পর্যন্ত, আরও মাসদুয়েক এই ক্যাথ ল্যাব বন্ধ থাকতে পারে।  ক্যাথ ল্যাব বন্ধ থাকায় টিউবের মাধ্যমে শরীর বা মস্তিষ্কের ভিতরে ক্যামেরা পাঠিয়ে রোগ নির্ণয়ের সুযোগ সাময়িক বন্ধ। এর ফলে ক্যান্সার আক্রান্ত-সহ বিভিন্ন রোগীরা সমস্যায় পড়েছেন।  

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ে রয়েছে এই রেডিওলজিক্যাল ইন্টারভেনশনাল ক্যাথ ল্যাব (Radiological Interventional Cath Lab)। কোভিড (Covid19) রোগীদের চিকিত্‍সার কারণে এই বিল্ডিংয়ে ২০২০-র মাঝামাঝি থেকে দীর্ঘদিন ক্যাথ ল্যাব বন্ধ ছিল। এ বছর ফেব্রুয়ারি নাগাদ তা খোলার পর, এবার ফের বন্ধ হয়ে গেল।  নতুন চুক্তি করতে সময় লাগবে।  সেই প্রক্রিয়া সবে শুরু হয়েছে। ফলে আরও মাস দুয়েক বন্ধ থাকাবে ক্যাথ ল্যাব। মেডিক্যাল কলেজের হাসপাতালের অধ্যক্ষ রঘুনাথ মিশ্র বলেন, “আরও সংস্কার করা হচ্ছে। এরপর আরও বেশি সংখ্যায় পরীক্ষা করা যাবে। ফাইল স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে। ক্যাথ ল্যাব খুলতে মাসখানেক লেগে যাবে।'' হাসপাতাল সূত্রে খবর,  ক্যাথ ল্যাবের মেশিনের রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি রয়েছে। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ইতিমধ্যে চুক্তি নবীকরণের প্রক্রিয়া শুরু হলেও তা সম্পূর্ণ হতে আরও কিছুটা সময় লাগবে। চুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ হলে তারপরই খুলবে ক্যাথ ল্যাব। 

আরও পড়ুন: Diabetes Eye Problems : এই উপসর্গগুলি অবহেলা করলে ডায়াবেটিস কাড়তে পারে দৃষ্টিশক্তিও

 

সেরা শিরোনাম

Bad Road Conditions: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
Teacher Protest : কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget