এক্সপ্লোর

Rahul Banerjee Death: "বেস্ট অ্যাক্টর..", রাহুলকে শেষ দেখা দেখতে এসে স্মৃতির শহরে দেব, বললেন অনেক অজানা ঘটনা, " এখনও মনে আছে.."

Dev On Rahul Banerjee Death : রাহুলকে শেষবারের মতো দেখতে এসে স্মৃতির শহরে অভিনেতা, ভাগ করে নিলেন অনেক অজানা ঘটনা

কলকাতা: রাহুলের মরদেহ এসে পৌঁছল অভিনেতার নিজ বাসভবনে। ইতিমধ্য়েই সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছে। সহকর্মীকে শেষশ্রদ্ধা জানাতে এসে স্মৃতির শহরে অভিনেতা দেব।

আরও পড়ুন, অভিনেতা রাহুলের বিজয়গড়ের বাড়ির সামনে BJP প্রার্থী পাপিয়া অধিকারী পৌঁছতেই তুমুল উত্তেজনা ! "এটা স্লোগান দেওয়ার জায়গা না.."

দেব বলেন, যখন আমার কাছে খবর এল, তখন আমার সত্যি বিশ্বাসও হয়নি যে, এটা সত্যি কি মিথ্যে !  অনেক সময় খবর চলে আসে, এরকম একটা খবর এল, মনে হল আমার। কিন্তু যখন আমরা জানতে পারলাম, সত্যি খুব দুঃখজনক। খুব তাড়াতাড়ি চলে গিয়েছে। আমার এখনও মনে আছে, যখন ওর সঙ্গে রাজ প্রথম ছবি করল, সেখানে আমি একটা আইটেম সং করেছিলাম। আমার এখনও মনে আছে, আমি, রাজ ওর গানে.....'বাতাসে গুন গুন' গানের শ্যুটিংয়ের জন্য সাউথে যাওয়ার কথা ছিল। আমি, রাজ, ওকে নিয়ে। রাহুলকে নিয়ে একবার শপিং করতে গিয়েছি। সাউথসিটি মল সবে খুলেছিল। তারপরে আমরা নিউমার্কেটে গিয়ে শপিং করেছিলাম। আমার মনে হয়, রাজের এখনও মনে থাকার কথা। এবং আমারও 'পরাণ যায় জ্বলিয়ারে'-তে গেস্ট অ্যাপিরেন্স করেছিল। মালয়েশিয়ায় এসে শ্যুট করেছিলাম। ওর সঙ্গে আমার, এটা বলবা না যে, আমার খুব ভাল বন্ধুত্ব ছিল, কিন্তু একজন অভিনেতা হয়ে আমি ওকে খুব শ্রদ্ধা করি। আমি মনে করি, এই ধরণের একজন বেস্ট অ্যাক্টর টলিউডের মধ্যে ছিল। এটা আমার মনে হয়, বাংলা দর্শক ও বাংলা ইন্ড্রাস্ট্রির অনেক বড় ক্ষতি হল। খুব তাড়াতাড়ি চলে গেল। ইশ্বর ওর আত্মাকে শান্তি দিক।'

 পরিচালক রাজ চক্রবর্তী বলেন, প্রথমত, কেউ আমরা ভাবতে পারছি না, মেনে নিতে পারছি না যে রাহুল নেই। রাহুল খুবই ভাল একজন অভিনেতা এবং রাহুলের সঙ্গে আমার প্রথম কাজ 'চিরদিনই তুমি যে আমার'। ২০০৮ সালে, মানে আজ থেকে ১৮ বছর আগে। অভিনেতা হিসেবে খুব ভাল ছিল।' রবিবার সকাল থেকে একটি ধারাবাহিকের শুটিং চলছিল দিঘা সংলগ্ন ওড়িশার তালসারিতে। আর বিকেলে সেখানেই ঘটে যায় চরম অঘটন। ওড়িশা পুলিশের দাবি, দুপুরে সমুদ্রে নাচের দৃশ্যের শ্যুটিং চলাকালীন চোরাবালিতে ডুবে যান রাহুল। শ্যুটিংয়ের কোনও অনুমতি ছিল না।যদিও শ্যুটিং স্টাফদের দাবি, অনুমতি ছিল। দুর্ঘটনার পর রাহুলকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন, চিকিৎসক।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget