এক্সপ্লোর

Rail Blockade : একাধিক দাবিতে রাজ্যজুড়ে চাক্কা জ্যাম আদিবাসীদের, বিভিন্ন স্টেশনে আটকে ট্রেন; ভোগান্তি যাত্রীদের

Adibasi Peoples Movement : সারনা ধর্মের স্বীকৃতি, ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসী জনজাতির হাতে তুলে দেওয়া-সহ একাধিক দাবি

কলকাতা : সারনা ধর্মের স্বীকৃতি, ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে (Jharkhand Pareshnath Temple) আদিবাসী জনজাতির হাতে তুলে দেওয়া-সহ একাধিক দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান নামে একটি সংগঠনের ডাকে জেলায় জেলায় চাক্কা জ্যাম। বিভিন্ন স্টেশনে রেল অবরোধের (Rail Blockade) জেরে আটকে পড়েছে ট্রেন। ভোগান্তির শিকার যাত্রীরা। 

কোথায় কোথায় দুর্ভোগ ?

মালদার আদিনা স্টেশনে সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয়েছে রেল অবরোধ। অবরোধের জেরে সামসি স্টেশনে ডাউন শতাব্দী এক্সপ্রেস, কুমারগ্রাম স্টেশনে কুলিক এক্সপ্রেস, একলাখি স্টেশনে তেভাগা এক্সপ্রেস ও মালদা স্টেশনে দাঁড়িয়ে গৌড় লিঙ্ক এক্সপ্রেস। 

পুরুলিয়াতেও চলছে রেল অবরোধ। সকাল পৌনে ৭টা থেকে আদ্রা-চাণ্ডিল শাখার কাঁটাডি স্টেশনে অবরোধ শুরু করেন আদিবাসীরা। অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে লোকাল ও দূরপাল্লার ট্রেন। 

সকাল সাড়ে ৮টা নাগাদ পূর্ব বর্ধমানের জৌগ্রাম স্টেশনের কাছে লেভেল ক্রসিং অবরোধ করেন আদিবাসীরা। স্টেশনে ঢোকার মুখে আটকে পড়ে হাওড়া-বর্ধমান কর্ড লোকাল। অবরুদ্ধ হয়ে পড়ে জৌগ্রাম-মেমারি রোড। মিনিট ২০ পর GRP, RPF ও জামালপুর থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয়।

পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে সকাল ৬টা থেকে রেল অবরোধ শুরু হয়। রেল পুলিশের হস্তক্ষেপে দে়ড় ঘণ্টা পর অবরোধ তুলে নেন আদিবাসীরা। জাতীয় সড়ক অবরোধের পরিকল্পনা থাকলেও, তা বাতিল করা হয়। 

সম্প্রতি সাঁওতালি ভাষায় পঠনপাঠনের পরিকাঠামো তৈরি-সহ ন'দফা দাবিতে রাজ্য জুড়ে ১২ ঘণ্টা চাক্কা জ্যাম করে বিক্ষোভ দেখায় ভারত জাকাত মাঝি পরগানা মহল (Adivasi Protests in West Bengal)। আদিবাসী সংগঠনের এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে বাস, গাড়ি, পণ্যবাহী ট্রাক। পথে বেরিয়ে দিনভর ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ (Chakka Jam)।

পশ্চিম বর্ধমান, মালদা, উত্তর দিনাজপুরে দফায় দফায় বিক্ষোভ, অবরোধ চোখে পড়ে। তার জেরে কোথাও রাস্তার মাঝখানে ধামসা-মাদল বাজিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় বিক্ষোভকারীদের। কোথাও আবার তির-ধনুক হাতে দাঁড়িয়ে পড়েন তাঁরা। অবরোধের জেরে ব্য়স্ততম ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ব্যস্ত সময়ে সারি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়- গাড়ি, বাস, পণ্যবাহী ট্রাককে।

সাঁওতালি ভাষায় পঠনপাঠনের পরিকাঠামো তৈরি-সহ ৯ দফা দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে এ ভাবেই জেলায় জেলায় চলল ১২ ঘণ্টার চাক্কা জ্যাম।

আরও পড়ুন ; আপন ভাষায় শিক্ষার অধিকার চেয়ে রাস্তায়, আদিবাসী বিক্ষোভে দিনভর উত্তাল রইল বাংলা

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget