এক্সপ্লোর

Adivasi Protests in West Bengal: আপন ভাষায় শিক্ষার অধিকার চেয়ে রাস্তায়, আদিবাসী বিক্ষোভে দিনভর উত্তাল রইল বাংলা

Chakka Jam: বুধবার পশ্চিম বর্ধমান, মালদা, উত্তর দিনাজপুরে দফায় দফায় বিক্ষোভ, অবরোধ চোখে পড়ল।

কলকাতা: হিন্দি চাপিয়ে দেওয়াকে ঘিরে বিতর্ক চলছেই। সেই আবহেই নিজের ভাষায় পঠন-পাঠনের দাবি উঠল বাংলাতেও।  সাঁওতালি ভাষায় পঠনপাঠনের পরিকাঠামো তৈরি-সহ ন'দফা দাবিতে রাজ্য জুড়ে ১২ ঘণ্টা চাক্কা জ্যাম করে বিক্ষোভ দেখাল ভারত জাকাত মাঝি পরগানা মহল (Adivasi Protests in West Bengal)। আদিবাসী সংগঠনের এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে রইল বাস, গাড়ি, পণ্যবাহী ট্রাক। পথে বেরিয়ে দিনভর ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ (Chakka Jam)।

রাজ্য জুড়ে ১২ ঘণ্টা চাক্কা জ্যাম করে বিক্ষোভ দেখাল ভারত জাকাত মাঝি পরগানা মহল

বুধবার পশ্চিম বর্ধমান, মালদা, উত্তর দিনাজপুরে দফায় দফায় বিক্ষোভ, অবরোধ চোখে পড়ল। তার জেরে কোথাও রাস্তার মাঝখানে ধামসা-মাদল বাজিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেল বিক্ষোভকারীদের। কোথাও আবার আটকে, তির-ধনুক হাতে দাঁড়িয়ে পড়লেন তাঁরা। অবরোধের জেরে ব্য়স্ততম ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ব্যস্ত সময়ে সারি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গাড়ি, বাস, পণ্যবাহী ট্রাককে। 

সাঁওতালি ভাষায় পঠনপাঠনের পরিকাঠামো তৈরি-সহ ৯ দফা দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে এ ভাবেই জেলায় জেলায় চলল ১২ ঘণ্টার চাক্কা জ্যাম। পশ্চিম বর্ধমানের পানাগড়, মোড়গ্রাম রাজ্য সড়ক আটকে বিক্ষোভ দেখান আদিবাসীরা। তার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতা থেকে দুর্গাপুর-আসানসোল যাওয়ার মূল রাস্তা।

এর ফলে, রাস্তায় বেরিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হন সাধারণ মানুষ। রাস্তায় আটকে পড়া এক মহিলা বলেন, "হাসপাতালে যাচ্ছিলাম। আটকে রয়েছি। কখন পৌঁছব জানি না।" এবিপি আনন্দের মুখোমুখি হয়ে এক বিক্ষোভকারী বলেন, "সাঁওতালি ভাষার বোর্ড গঠন করতে হবে। বারবার দাবি করার পরেও পূরণ না হওয়ায় অবরোধে নেমেছি।"  আর এক বিক্ষোভকারী বলেন, "পথে নামতে বাধ্য হয়েছি। সাঁওতালি ভাষায় শিক্ষার সঠিক পরিকাঠামো নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে, বাধ্য হয়ে পথে নেমেছি।"

আরও পড়ুন: Anubrata Mandal: অনুব্রত প্রভাবশালী, জামিন দিলে বিচারপ্রক্রিয়ার উপর অশুভ প্রভাব পড়বে, জানাল আদালত

নিজের ভাষায় শিক্ষার দাবিতে মালদার গাজোলের আলমপুরে তfর-ধনুক হাতে নিয়ে রাস্তায় নামতে দেখা গেল আদিবাসীদের একাংশকে। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দেখানো হল বিক্ষোভ। চাক্কা জ্যাম কর্মসূচির জেরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৩৪ নম্বর জাতীয় জাতীয় সড়কে দেখা গেল গাড়ির সারি।

পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে আদিবাসী সংগঠনের কর্মসূচির জেরে জঙ্গলমহলেও দেখা গেল একই ভোগান্তির ছবি। পুুরুলিয়া জেলার একাধিক জায়গায় জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ-আন্দোলন। ঝাড়গ্রাম জেলার ১২টি জায়গায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিল জাতীয় এবং রাজ্য সড়ক। লালমাটির জেলা বাঁকুড়াতেও দেখা গেল একই ছবি।

রানিগঞ্জ যাওয়ার ৬০ নম্বর জাতীয় সড়ক ছাড়াও, আদিবাসীদের অবরোধের জেরে বাঁকুড়া-দুুর্গাপুর, বাঁকুড়া-ঝাড়গ্রাম, বাঁকুড়া-রানিবাঁধ রাজ্য সড়কে দীর্ঘক্ষণ থমকে যায় একাধিক গাড়ি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে রাজ্য সড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান আদিবাসীরা।
ডেবরা ও নারায়ণগড়েও জাতীয় সড়ক অবরোধ করে চলে আন্দোলন।

পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে আদিবাসী সংগঠনের কর্মসূচি

এ নিয়ে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, "ভারত সরকার ও বিজেপি আদিবাসী সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল। পশ্চিমবঙ্গে সাঁওতালি ভাষা ঠিকমতো মর্যাদা পাচ্ছে না। স্কুলগুলিতে পরিকাঠামো নেই। রাজ্য সরকারের বিষয়টি দেখা উচিত।" যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রী সমস্ত ভাষাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন। ধীরে ধীরে সবই হবে। তবে অবরোধ কোনও সমাধান নয়।"

তবে এখানেই থামতে নারাজ আদিবাসী সংগঠন। এই আন্দোলনে কাজ না হলে, আরও বড় বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা।

সেরা শিরোনাম

Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget