Howrah News: প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বিপত্তি, হাওড়া-আমতা শাখায় ব্যাহত রেল পরিষেবা
দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারি আদিত্য কুমার চৌধুরী, জানিয়েছেন ৯:৪৫ প্যান্টোগ্রাফ ভেঙে যায়।

সুনীত হালদার, হাওড়া: দক্ষিণ পূর্ব রেলের (South eastern Railway) হাওড়া আমতা শাখায় ব্যাহত রেল পরিষেবা। সকাল ৯:৪৫-এর ডাউন আমতা লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বিপত্তি। পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
ব্যাহত রেল পরিষেবা: ফের সপ্তাহের কাজের দিনে ব্যাহত রেল পরিষেবা। প্যান্টোগ্রাফ ছিঁড়ে অফিস টাইমে পুরোপুরি বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারি আদিত্য কুমার চৌধুরী, জানিয়েছেন ৯:৪৫ প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের আধিকারিকরা। দ্রুততার সঙ্গে শুরু হয়েছে মেরামতির কাজও। কাজ শেষ হলে চলবে ট্রেন।
শুরু বন্দে ভারতের ট্রায়াল রান: এবার মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরী। শুধু তাই নয়, একই দিনে গিয়ে আবার ফিরেও আসা যাবে! হাওড়া - নিউ জলপাইগুড়ির পর, এবার খুব শিগগির হাওড়া - পুরী রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। আজ সকালে হয়ে গেল তার ট্রায়াল রান। এদিন সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ট্রেনটি ছাড়ে। পুরী পৌঁছবে দুপুর বারোটা ৩৫-এ। অর্থাৎ সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা ২৫ মিনিট। আবার দুপুর ১টা ৫০ মিনিটে পুরী থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। রাত সাড়ে ৮-টায় পৌঁছবে হাওড়া। তবে, ১৬ কোচের এই বন্দে ভারতে কবে থেকে যাত্রী পরিষেবা শুরু হবে, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। দক্ষিণ-পূর্ব রেল সুত্রের খবর, সব ঠিক থাকলে, মে মাসেই শুরু হয়ে যেতে পারে পরিষেবা।
আরও পড়ুন: Diet Tips: মাছ খান না? ডিমে অ্যালার্জি? প্রোটিন মিলবে কীভাবে?
এদিন সকাল ৬টা ১০-এ হাওড়া থেকে ছাড়ার পর, দেড় ঘণ্টারও কম সময়ে, ৭টা ৩৮-এ খড়গপুর স্টেশনে পৌঁছয় বন্দে ভারত। ট্রেনের গতিবেগ ১৩০ কিলোমিটার ছিল বলে সূত্রের খবর। হাওড়া-পুরী যাত্রাপথে শুধমাত্র খড়গপুর স্টেশনেই বন্দে ভারত থামবে বলে প্রাথমিকভাবে জানা যাত্থে। এই পরীক্ষামূলক সফর সফল হলে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় পরীক্ষামূলক সফর। সেই পরীক্ষায় পাস করে গেলেই শুরু হবে যাত্রী পরিষেবা, খবর সূত্রের।
আরও পড়ুন: Sukanya Mondal Update: কৌশলে টাকা জমা, সরাসরি ব্যবসাতেও যুক্ত সুকন্যা! দাবি ইডির
Before You Go
Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda





















