এক্সপ্লোর

Diet Tips: মাছ খান না? ডিমে অ্যালার্জি? প্রোটিন মিলবে কীভাবে?

Vegetarian Food: সবাই ডিম খান না, অনেকের অ্যালার্জি রয়েছে। তাহলে তারা প্রোটিন পেতে কী খাবেন?

কলকাতা: সুষম আহারের জন্য সবরকম পোষক পদার্থ (Nutrients) প্রয়োজন। শারীরবৃত্তীয় প্রক্রিয়া (Metabolism) ঠিকমতো চালাতে গেলে প্রয়োজন প্রোটিন (Protein) থেকে ভিটামিন (Vitamin)- সবই। পুষ্টির মাধ্যমে মানবদেহের হাড় ও পেশির গঠন ভাল হয়। পেশির গঠন এবং আরও কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঠিকমতো চালানোর জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সস্তায় প্রোটিন পেতে ভরসা করা হয় ডিমের উপর। কিন্তু সবাই ডিম খান না, অনেকের অ্যালার্জি রয়েছে। তাহলে তারা কী খাবেন?

প্রোটিনের (Protein) অন্যতম উৎস কিন্তু আনাজও। বেশ কিছু আনাজ রয়েছে যা পর্যাপ্ত প্রোটিন দিতে পারে। নিরামিষ উৎস থেকে মেলা প্রোটিনও অত্যন্ত কার্যকরী। সেটাও আমিষ উৎস থেকে মেলা প্রোটিনের মতোই কাজ করবে। সেই তালিকায় কী কী আছে?

সয়াবিন:
প্রোটিনের অন্যতম উৎস সয়া (Soybean)। উদ্ভিজ্জ প্রোটিনের গুরুত্ব রয়েছে। ১০০ গ্রাম সয়াবিনে ৩৬ গ্রাম প্রোটিন থাকে।  যা ডিমের বিকল্প হতে পারে। সয়াবিন দুধ থেকে প্রোটিন মেলে। বিভিন্ন তরকারিতেও ব্যবহার করা যায় সয়াবিন।

ডাল:
মুগ বা মুসুর। বিভিন্ন ধরনের ডাল (Lentil) খেয়ে থাকি আমরা। এগুলিও প্রোটিনের অন্যতম উৎস। নিরামিষ যাঁরা খান তাঁদের প্রোটিনের জন্য় ডায়েটে রাখতেই হবে বিভিন্ন ধরনের ডাল।

ছোলা বা মটরশুঁটি:
কাবলি চানা (Chickpea), ছোট চানা, ছোলা বা রাজমা-বিনস। এই সবগুলির উপরেই ভরসা করা যায় প্রোটিনের জন্য়। ঘুরিয়ে ফিরিয়ে এই আনাজ পাতে রাখলে প্রয়োজনীয় প্রোটিন মিলবেই। এছাড়াও আরও একাধিক পুষ্টিগুণ রয়েছে এতে। 

চিয়া বীজ:
ভরপুর অ্যান্টি অক্সিড্যান্ট রয়েছে চিয়া বীজে (Chia Seeds)। এছাড়া, শরীরে হাইড্রেট রাখতেও সাহায্য করে। স্মুদি বা কোনও সুপে চিয়া বীজ ব্যবহার হয়। অনেকসময় জলে ফেলে, সেই জল খাওয়া যায়। এতে রয়েছে ওমেগা থ্রি-ও। এই বীজে ভালমাত্রায় প্রোটিনও রয়েছে। 

কিনোয়া:
বাকিগুলির তুলনায় বেশ কিছুটা দামি এটি। ওজন কমাতে গেলে ডায়েটে কিনোয়া রাখা হয়। এতে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড রয়েছে। অর্থাৎ প্রোটিনের খুব ভাল উৎস। ১০০ গ্রাম কিনোয়ায় ১৬ গ্রাম করে প্রোটিন থাকে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: ঘুম থেকে উঠতে না উঠতেই বেড টি চলে এল, খারাপ না ভাল ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget