এক্সপ্লোর

Weather Update: বর্ষা থমকে উত্তরবঙ্গে, আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে দক্ষিণবঙ্গ! আরও বাড়বে তাপমাত্রা

Rain Forecast News: দক্ষিণবঙ্গে চরম আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে

অরিত্রিক ভট্টাচার্য্য, কলকাতা: চূড়ান্ত গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর থেকে দক্ষিণ, আজ সারাদিনে কেমন থাকবে গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া? জেনে নেওয়া যাক এক নজরে। 

দক্ষিণবঙ্গে চরম আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় দু-এক জায়গায় দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বর্ষা থমকে গিয়েছে উত্তরবঙ্গে। মৌসুমী বায়ুর গতি শ্লথ। জুন মাসের প্রথম সপ্তাহেও বর্ষার অনুকুল পরিবেশের সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দশ দিন আগে বর্ষা এলেও দক্ষিণবঙ্গ এখনই বর্ষা নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী দক্ষিনবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন ১০ জুন। তবে এবার কেরল বা উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আগাম বর্ষা ঢুকবে কিনা সন্দিহান আবহাওয়াবিদরা।

মৌসুমী অক্ষরেখা ২৬ শে মে থেকে পশ্চিমে মুম্বাই অহল্লা নগর আদিলাবাদ ভবানিপাটনা, পুরি ও স্যান্ডহেড আইল্যান্ড হয়ে পূর্বে ২৯ এ মে থেকে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত। হরিয়ানা ও আসামের ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত। পাকিস্তান সংলগ্ন এলাকায় রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। মধ্য পাকিস্তান থেকে হরিয়ানার ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখায় যেটি রাজস্থানের উপর দিয়ে এসেছে। এছাড়া আরও একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা তৈরি হচ্ছে। উত্তর প্রদেশ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত যে অক্ষরেখা ছিল সেটি শক্তি হারাচ্ছে।

দক্ষিণবঙ্গের দিকে নজর দিলে, সেখানে গরম ও জলীয়বাষ্পে অস্বস্তি চরমে। বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।

আজ সোমবার ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। নীচের তিন জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম।
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। জুন মাসের প্রথম সপ্তাহে ফের ভারী বৃষ্টির আশঙ্কা কম বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উল্টে তাপমাত্রা বাড়তে পারে উত্তরের জেলাতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget