এক্সপ্লোর

CPM Congress Party Office Vandalised : রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?

Rajarhat CPM Congress Vandalised : দুর্গাপুজোয় দিকে দিকে সিপিএমের বুক স্টলে হামলার পর, রাজারহাটে সিপিএমের পার্টি ও কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর । কী প্রতিক্রিয়া বিজেপির ?

রঞ্জিত সাউ, মুন্না আগরওয়াল, কলকাতা: দুর্গাপুজোয় দিকে দিকে সিপিএমের বুক স্টলে হামলার পর, রাজারহাটে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর চালানো হল। ভাঙচুর করা হয়েছে কংগ্রেসের পার্টি অফিসও। অভিযোগের আঙুল, বিজেপির দিকে হলেও, তাদের দাবি, ভাঙচুরের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন, "এখানে ২০৯-ই হোক আর ২৭৫-ই হোক, কিছুই এসে যাবে না", বিস্ফোরক তথাগত রায়, কী প্রতিক্রিয়া আখরুজ্জামান-অরূপের ?

রাজারহাটে ভাঙচুর করা হল সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিস। কার্যালয়ের মধ্য়ে পড়ে রয়েছে ভাঙা চেয়ার। ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে ফ্য়ান। মাটিতে পড়ে আছে ভাঙা তালা। দুটি পার্টি অফিস ভাঙচুরের ঘটনাতেই অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। সিপিএম নেতা সপ্তর্ষি দেব বলেন, সৎ সাহস থাকলে দুপুর তিনটের সময় পার্টি অফিস ভাঙুক। সবে এসেছেন, সবে ৪ মাস, তাতে যদি সিপিএমের পার্টি অফিস ভাঙতে হয়, ভোর তিনটের সময়, তাহলে বাকি ৪ বছর কী করবেন? রাজারহাট ব্লক কংগ্রেসের সভাপতি আরশাদ আলি বলেন, আমরা এটা রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছি। 
 
বুধবার, দশমীর রাতে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর করা হয়। সিপিএমের পার্টি অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে শিবতলায় কংগ্রেসের পার্টি অফিস। সেখানেও একইভাবে চালানো হয় ভাঙচুর।রাজারহাট ব্লক কংগ্রেসের সভাপতি  আরশাদ আলি বলেন, সমস্ত ভাঙচুর, তছনছ করেছে। আমরা এটা রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছি। এখানে আমাদের সিপিএমের সঙ্গে কোনও সংঘাত নেই। তৃণমূল অনেক যোজন তফাতে। বাকি যারা আছে, তারা করেছে।' 
 
ভাঙচুরের সঙ্গে দলীয় যোগের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। রাজারহাট-নিউটাউন বিজেপি বিধায়ক  পীযূষ কানোরিয়া বলেন,এসব বেকার কথা। নিজেকে একটু আকাশে, বাতাসে পাখির মতো খোঁজার জন্য় হাওয়ার ভিতরে ঘুরছে, তাদের কথার উত্তর দিয়ে লাভ নেই। যাদের ঘরের ভিতরে, যার জন্য় আমরা ভারতবর্ষে থাকতে পারছি, যার জন্য় আমরা ভারত মাতা কি জয় বলতে পারছি, তাদের ছবি নেই। আমি অন্তত মনে করি, এরকম অফিসের জায়গা এখানে নয়, চিনে হওয়া উচিত।' 

 সিপিএম নেতা সপ্তর্ষি দেব বলেন,উনি কী করে জানলেন আমাদের পার্টি অফিসে নেতাজির ছবি নেই, গান্ধীজির ছবি নেই! তার মানে যারা ভেঙেছে, তারা তাকে গিয়ে বলেছে।তার মানে বিজেপির লোকই ভেঙেছে।'সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget