এক্সপ্লোর

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...

Rajarhat News: CCTV ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণের আগে হাতে একটি সাদা রঙের ব্য়াগ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে এক কিশোর। একটি ঘরে ঢুকছে সে। তারপর ঘর থেকে বেরোতেই, বিস্ফোরণ।

রাজারহাট : রাজারহাটে বিস্ফোরণ, কেঁপে উঠল বাড়ি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বোমা। বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ভাড়াটিয়াকে। এছাড়া বাড়ি মালিক-সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু কী কারণে বিস্ফোরণ? তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। আচমকা আলোর ঝলকানি। কেঁপে উঠল গোটা বাড়ি, ধোঁয়ায় ঢাকল চারদিক। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে বিকট শব্দে বিস্ফোরণ। আহত হল ২ জন। ভাড়াবাড়ির এক বাসিন্দার কথায়, 'এমন বিস্ফোরণ হল আমার পাখা ভেঙে পড়ে গেল। পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। আমি বেরিয়ে দেখি, আমার মাথা থেকে রক্ত পড়ছে।' 

শুক্রবার রাত, ঘড়ির কাঁটায় তখন ৮টা। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে, জুলফিকর আনসারি নামে এই ব্য়ক্তির বাড়িতে বিস্ফোরণ ঘটে। বাড়ির মালিকের দাবি, যে ঘরে বিস্ফোরণ হয়েছে, সেটা ২ দিন আগেই মহম্মদ সামিম ওরফে সেলিম নামে এক ব্য়ক্তি ভাড়া নেয়। নিজেকে কামারহাটির বাসিন্দা পরিচয় দেন তিনি। বাড়ির মালিক জুলফিকার আনসারি বলেছেন, 'আমার কাছে এরা দালালের মাধ্য়মে এসেছিল। আমরা বুঝতে পারিনি, ও যাকে এনেছে, সে এভাবে কিছু করবে। ১৫ তারিখে সকালে এসেছিল। চাবি দেওয়া হয়েছিল সাফাইয়ের জন্য়। কথা হয়েছিল, যখন কাগজ রেডি হয়ে যাবে, তখন থাকতে দেব।' 

'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?

CCTV ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণের আগে হাতে একটি সাদা রঙের ব্য়াগ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে এক কিশোর। একটি ঘরে ঢুকছে সে। তারপর ঘর থেকে বেরোতেই, বিস্ফোরণ। নাবালকের দাবি, ২ দিন আগে নতুন ভাড়াটিয়া সেলিমই তাঁকে ব্য়াগটা রেখে আসতে বলেছিল। বিস্ফোরণের অভিঘাত এতটাই, যে ছিটকে গেছে দরজার লক। উড়ে অন্য়ত্র গিয়ে পড়েছে আস্ত মিটার বক্স। ভেঙে পড়েছে পাশের ঘরের কংক্রিটের চাঙড়। শনিবার দুপুরে বিস্ফোরণস্থলে পৌঁছয় NIA. পাশাপাশি, ঘটনাস্থলে আসে বেঙ্গল STF. CID-র বম্ব ডিসপোজাল স্কোয়াড। পৌঁছে যান বিধাননগর পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। এদিন, উদ্ধার হওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। 



বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত, ভাড়াটিয়া, মহম্মদ শামিম ওরফে সেলিমকে শনিবার কামারহাটি থেকে গ্রেফতার করে নারায়ণপুর থানার পুলিশ। এর পাশাপাশি, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাড়ির মালিক জুলফিকার আনসারি, ওই কিশোর এবং স্থানীয় দালাল মহম্মদ শাহেনশাহকে। বাড়ি মালিকের দাবি, স্থানীয় দালাল মহম্মদ শাহেনশাহ, অভিযুক্ত ভাড়াটিয়াকে বাড়িতে নিয়ে আসেন। বাড়ির মালিক জুলফিকার আনসারির বক্তব্য, 'যে দালাল ছিল, ও বিজেপির সঙ্গে যুক্ত। পার্টি অফিসে ওঠাবসা করে। আর যে লোকের কথা বলেছিল, ওই লোকও পার্টি অফিসে থাকে।' রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া বলেছেন, 'রাজনীতির বাইরে জিনিসটাকে দেখতে হবে। সন্ত্রাস যারাই করার চেষ্টা করেছে, কাউকে ছাড়া যাবে না।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Advertisement

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget