এক্সপ্লোর

Rajya Sabha Poll : রাজ্যসভার ৬ জনের প্রার্থী তালিকা চূড়ান্ত করল তৃণমূল, এল ৩ নতুন মুখ

TMC Rajya Sabha Poll : তালিকায় নতুন নাম নতুন নাম সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক, সাকেত গোখলে।

কলকাতা : আগামী ২৪ জুলাই রাজ্যসভা ভোট (Rajya Sabha Poll) । তার আগে, রাজ্যসভার ৬ জনের প্রার্থী তালিকা চূড়ান্ত করল তৃণমূল কংগ্রেস (TMC)।

তালিকায় রয়েছে ৩ পুরনো মুখ আর ৩ নতুন মুখ। তালিকায় পুরনো হিসেবে

  • ডেরেক ও'ব্রায়েন
  • দোলা সেন
  • সুখেন্দুশেখর রায়

    ২০১১ সালে প্রথম বার রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ডেরেক। ২০১৭ সাল দ্বিতীয় বারের জন্য রাজ্যসভায় নির্বাচিত হন ডেরেক।  সুখেন্দুশেখরও ২০১১ সাল থেকে রাজ্যসভার সাংসদ। ২০১৭ সালে রাজ্যসভার সাংসদ হন দোলা সেন। 

    এছাড়া নতুন নামগুলির মধ্যে রয়েছে  :

  • সামিরুল ইসলাম
  • প্রকাশ চিক বরাইক
  • সাকেত গোখলে 

    আগেই সূত্রের খবর ছিল, মোট আসনের মধ্যে তিনটি প্রার্থীর নাম নিশ্চিত। তালিকায় যে ডেরেক ও’‌ব্রায়েন, দোলা সেন এবং সুখেন্দুশেখর রায় থাকছেনই তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। বাকি আসনগুলি নিয়েই ছিল আলোচনা।  

    আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন রয়েছে (Rajya Sabha Election) হবে ১০টি আসনের জন্য। এর মধ্যে বাংলার আসন সংখ্যা ৭। রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, সুখেন্দুশেখর রায়ের। এঁরা প্রত্যেকেই তৃণমূলের সাংসদ (TMC)। এ ছাড়াও বাংলা থেকে রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের। আগামী ১৮ অগাস্ট মেয়াদ শেষ হচ্ছে এঁদের।    

    কমিশন কী জানায়

    কমিশনের (Election Commission) তরফে জানানো হয়, ৬ জন রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হওয়ার জন্য এই আসনগুলিতে ভোট হবে।  তৃণমূলের তরফে নির্বাচিত লুইজিনহো ফেলেইরো মেয়াদ শেষের আগেই ইস্তফা দেওয়ায় সপ্তম আসনটিতে উপনির্বাচন হবে।          

    ২০১৭ সালের নির্বাচনে এই ছ’টি আসনের মধ্যে পাঁচটিতে জিতেছিল তৃণমূল। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী ও মানস ভুইয়াঁ পাঁচটি আসনে জিতেছিলেন। পরে ইস্তফা দেন মানস। সেই আসনে জেতেন তৃণমূলের সুস্মিতা দেব। এ বার তাঁদের সকলের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে, ২০১৭ সালে জয়ী কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যেরও মেয়াদ শেষ হচ্ছে এই দফায়।                

    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

    https://t.me/abpanandaofficial   

    আরও পড়ুন :                                

    ওড়িশায় খবর পড়বে AI নিউজ অ্যাঙ্কর লিসা ! চিনে নিন তাকে




সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget