এক্সপ্লোর

AI News Anchor : ওড়িশায় খবর পড়বে AI নিউজ অ্যাঙ্কর লিসা ! চিনে নিন তাকে

এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনায় বিপ্লব আনল একটি টেলিভিশন চ্যানেল।

ভুবনেশ্বর: জনপ্রিয়তা বাড়ছে ChatGPT-র মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের (AI Tools)।  আগামী দিনে কৃত্রিম মেধা ব্যবহার করে কোন কোন ক্ষেত্রে বিপ্লব আসবে, তা নিয়ে আলোচনা চলছে জবরদস্ত। শুধুমাত্র প্রযুক্তি সংক্রান্ত চাকরিক্ষেত্রে নয়,  বিভিন্ন ক্ষেত্রেই ভবিষ্যতে ছড়ি ঘোরাতে পারে AI. 

 ChatGPT-র মত বহু আর্টিফিশিয়াল টুলই জনপ্রিয়তা পাচ্ছে। মনে করা হচ্ছে, খুব তাড়াতাড়ি মানব-মেধার জায়গা নিতে পারে কৃত্রিম মেধা। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনায় বিপ্লব আনল একটি টেলিভিশন চ্যানেল। ওড়িশার এই টিভি চ্যানেলটিতে খবর পড়বেন AI সঞ্চালিকা। OTV র এই পদক্ষেপ ঘিরে দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে। 

রবিবার ওড়িশার প্রথম বেসরকারি  স্যাটেলাইট খবরের চ্যানেল ( satellite news channel ) নতুন মাইলফলক তৈরি করল। প্রকাশ্যে এল সে-রাজ্যের প্রথম Artificial Intelligence (AI) দ্বারা চালিত সংবাদ সঞ্চালিকা। রবিবার আনুষ্ঠানিক ভাবে AI নিউজ অ্যাঙকরকে সামনে আনা হয়। 

নিউজ অ্যাঙ্কর লিসাকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন চ্যানেলের কর্ণধার। ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি)র অন্যতম কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডা এদিন বলেন, “একটা সময় ছিল যখন কম্পিউটার একটি আশ্চর্যজনক জিনিস ছিল। কিন্তু সময় বদলেছে এবং আজকাল মানুষ ইন্টারনেটেই বেশি সময় ব্যয় করছে। সবসময়  সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছে OTV, সফলভাবে টেলিভিশন সাংবাদিকতায় ২৫ বছর পূর্ণ করেছে। ওডিশার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক প্রবর্তন করে আরেকটি মাইলফলক স্থাপন করল এই চ্যানেল।"  

তিনি আরও বলেন, "টেলিভিশন সম্প্রচারে এআই-এর ব্যবহার সবেমাত্র শুরু হয়েছে এবং সেই কারণে, এআই নিউজ অ্যাঙ্কর লিসার মাধ্যনে নতুন নতুন মাইলফলক তৈরি হবে। লিসা  ফ্রি-টু-এয়ার আঞ্চলিক টেলিভিশন সম্প্রচারের দুনিয়ায় প্রথম এআই অ্যাঙ্কর। সেইসঙ্গে, লিসা প্রথম ওড়িশা AI নিউজ অ্যাঙ্কর”

মাঙ্গত পণ্ডা আরও বলেন, লিসার অনেক ভাষায় কথা বলার ক্ষমতা রয়েছে। আপাতত, লিসা OTV নেটওয়ার্কের টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য শুধুমাত্র ওড়িশা এবং ইংরেজিতে সংবাদ উপস্থাপন করবে। আগামী দিনে লিসাকে ওড়িয়াতে আরও দক্ষ করে তোলার চেষ্টা চলছে। লিসাকে ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সমস্ত বিশিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

২০২২ সালের নভেম্বর মাসে OpenAI লঞ্চ করেছিল তাদের টুল ChatGPT। এরপর চলতি বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছে গুগল বার্ড এবং মাইক্রোসফট বিং। বিগত কয়েকমাসে এই তিনটি এআই টুল নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আর সেখানে প্রযুক্ত বিশেষজ্ঞদের বেশিরভাগই  মনে করেছেন,  প্রযুক্তি সংক্রান্ত কর্মক্ষেত্রে মানুষের কাজ করে দিতে পারবে এইসব AI tools। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget