এক্সপ্লোর

Ram Navami 2026: কোথাও অস্ত্র প্রদর্শন, কোথাও শিক্ষাঙ্গনে উত্তেজনার আঁচ, রামনবমীতে দিকে দিকে অশান্তির আবহ

Ram Navami 2026 Kolkata Updates: আলাদা আলাদাভাবে পুজো করে RSS-এর ছাত্র সংগঠন এবং ন্যাশনানিল্ট স্টুডেন্টস ফ্রন্ট বা NSF।  RSF এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির একাংশ প্রতিবাদে সরব হয় ক্যাম্পাসে।

কলকাতা:  বৃহস্পতিবার বাংলাজুড়ে পালিত হল রামনবমী। অস্ত্র প্রদর্শন, থেকে বিক্ষিপ্ত অশান্তি, উত্তেজনা। বাদ গেলনা কিছুই। উত্তেজনার আঁচ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারল না শিক্ষাঙ্গনও। উদযাপনের মধ্য়েই দেখানো হল বিক্ষোভও। ছুটির দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই হয় রামের জোড়া পুজো। আলাদা আলাদাভাবে পুজো করে RSS-এর ছাত্র সংগঠন এবং ন্যাশনানিল্ট স্টুডেন্টস ফ্রন্ট বা NSF।  RSF এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির একাংশ প্রতিবাদে সরব হলে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। জয় শ্রীরামের সঙ্গে ওঠে ইনকিলাব স্লোগান। ক্যাম্পাসে উত্তেজনা। একদিকে যেমন উদ্ যাপন চলছে, বিক্ষোভ চলছে।

যাদবপুরে RSF নেতা ইন্দ্রানুজ রায় জানিয়েছেন, ''RSS-এর নির্দেশনা যে রামনবমীর শোভাযাত্রা বেরোয়, যা উৎসব চলে, তার প্রত্যেকটায় মসজিদ এবং গীর্জার বাইরে গিয়ে ভাঙচুর চালানো, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয় এবং দাঙ্গা তৈরি করা হয়।'' বিশ্ববিদ্যালয়ের NSF সম্পাদক সোমসূর্য বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যারা বলে যে দেশটাকে ধ্বংস করব, ভারত রাষ্ট্র ধ্বংস হবে, তারা ছাত্র নয়। তারা দেশের শত্রু। এদের হিম্মত কী করে হয় যাদবপুরে ঢোকার? এটা ঋষি অরবিন্দর মাটি, এটা কলোনিয়াল মাটি নয়, এটা ভারতের মাটি।'' পরিস্থিতি এমন দাঁড়ায় যে ছুটির দিনেও ক্যাম্পাসে আসতে হয় উপাচার্যকে।

এদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসেও ABVP-র উদ্যোগে হয় রামনবমী উদযাপন। তবে এখানে পুজো হয় গেটের বাইরে। বিশ্ববিদ্যালয়ের এক ABVP সমর্থক বলেন, ''এরা ভয় পেয়েছে। অর এ ডর হামকো আচ্ছা লাগা। পুলিশ প্রশাসন এবং মমতা ব্যানার্জির প্রশাসন এত ভয় যে এত RAF নামাতে হয়, এত পুলিশ নামাতে হয়, দেখুন, কত মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছে!''
এরই মধ্যে নিউটাউনে বিজেপির রামনবমীর মিছিল শুরুর আগে ওই যুবককে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান বিজেপি কর্মীরা। রাজারহাট-নিউটাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়া বলছেন, ''একজন অফিসার কাউকে খুশি করার জন্য, হঠাৎ এসে সব ছেলেদের ওপর চড়াও হলেন। অস্ত্র পুজো সব সময় মন্দিরের ভেতরে হয়, তার জন্য গাড়িতে একটা ছোট্ট অস্ত্র থাকতেই পারে, যেটা মন্দিরে নিয়ে যাবে পুজোর জন্য।''

কেষ্টপুরে ভিআইপি রোডের ওপর আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও RAF। নিউটাউন রাম মন্দির থেকে মিছিল সেখানে পৌঁছলে আটকে দেয় পুলিশ। শুরু হয় তীব্র বচসা। লেকটাউন বা সল্টলেকের দিকে যেতে না পেরে দমদম হনুমান মন্দিরে গিয়ে শেষ হয় মিছিল।

সেরা শিরোনাম

Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget