এক্সপ্লোর

Ram Navami: রামনবমীর মিছিল নিয়ে রণক্ষেত্রের চেহারা ধারণ করে জঙ্গিপুরে, এবার মোড়ে মোড়ে কেন্দ্রীয় বাহিনী, পুলিশি টহল

Ram Navami News: রামনবমীর মিছিল থেকেও হামলার অভিযোগ ওঠে। রঘুনাথগঞ্জের এই ফুলতলা মোড় জমজমাট এলাকা।

কলকাতা: শুক্রবার রামনবমীর মিছিলে হামলা-পাল্টা হামলার অভিযোগে রণক্ষেত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর। ইটবৃষ্টি, লাঠি-বাঁশ হাতে সংঘর্ষ, ভাঙচুর থেকে অগ্নিসংযোগ, গতকাল উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আজ সকাল থেকে এলাকার পরিস্থিতি থমথমে। রঘুনাথগঞ্জ থেকে শুরু করে ফুলতলা মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোড়ে মোড়ে কেন্দ্রীয় বাহিনী। রাতভর উপদ্রুত এলাকায় চলেছে পুলিশি টহল। এ ঘটনায় রাজ্য পুলিশের DG-র কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। 

ইটবৃষ্টি দিয়ে শুরু। তারপর লাঠি-বাঁশ হাতে একে অপরের দিকে তেড়ে যাওয়া। সংঘর্ষ, ভাঙচুর থেকে অগ্নিসংযোগ, ভোটের মুখে, রামনবমীর মিছিলে হামলা-পাল্টা হামলার অভিযোগ ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। পরিস্থিতি সামলাতে গিয়ে হিমশিম অবস্থা হল পুলিশের। মোতায়েন করা হল র‍্যাফ, কমব্যাট ফোর্স। নামল কেন্দ্রীয় বাহিনী।

ঘটনার সূত্রপাত, শুক্রবার বিকেল ৫টা নাগাদ। মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক থেকে শুরু হয় রামনবমীর মিছিল। প্রায় ৫০০ মিটার এগিয়ে সেই মিছিল পৌঁছয় ফুলতলা মোড়ের কাছে। অভিযোগ সেখানে পৌঁছতেই, মিছিলের ওপর ইটবৃষ্টি শুরু হয়ে যায়। প্রথমে ছত্রভঙ্গ হয়ে গেলেও, কিছুক্ষণের মধ্যে ফের এগোতে শুরু করে রামনবমীর মিছিল। অভিযোগ, এরপরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। লাঠি বাঁশ হাতে একে অপরের ওপর চড়াও হয় দু'পক্ষই। 
 
রামনবমীর মিছিল থেকেও হামলার অভিযোগ ওঠে। রঘুনাথগঞ্জের এই ফুলতলা মোড় জমজমাট এলাকা। এখানেই রয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল। পাশেই বাসস্ট্যান্ড! এ হেন জনবহুল এলাকায় হঠাৎ করে দুই গোষ্ঠীর সংঘর্ষ বেধে যাওয়ায়, উপস্থিতি পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান। 

একাধিক দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতী। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগও করা হয়। ভাঙচুর করে উল্টে দেওয়া হয় গাড়ি। অবাধে ভাঙচুর চলে বাসেও। বেশ কিছুক্ষণ ধরে এই পরিস্থিতি চলার পর, বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি অজিত সিং যাদব।

পরে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে। অশান্তি যাতে আর ছড়িয়ে পড়তে না পারে, তারজন্য পদক্ষেপ করেছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। জঙ্গিপুরের পাশাপাশি গোটা মুর্শিদাবাদ জেলা জুড়েই পুলিশকে অ্যালার্ট করা হয়েছে।                                                   

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget