এক্সপ্লোর

Ram Navami: 'রামনবমীতে অশান্তি করতে পারে বিজেপি', আশঙ্কা মমতার, উস্কানির পাল্টা অভিযোগ শুভেন্দুর

Ram Navami Mamata Banerjee-Abhishek Banerjee: বিজেপিকে নিশানা করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দেশে কিন্তু খুব কঠিন অবস্থা চলছে। যেই নির্বাচন আসবে আবার একটা যুদ্ধ, যুদ্ধ খেলা করবে।'

কলকাতা: ভোটের (Lok Sabha Election) আগে রামনবমী (Ram Navami) পালন নিয়ে ফের পারদ চড়তে শুরু করেছে। বিধানসভা ভোট হোক কিংবা পঞ্চায়েত ভোট, রাম নবমীতে বারংবার 'অশান্তি' নিয়ে এর আগেও সতর্কবার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবছর লোকসভা ভোটের আগে ফের রামনবমী নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মমতা। 

বিজেপিকে নিশানা করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দেশে কিন্তু খুব কঠিন অবস্থা চলছে। যেই নির্বাচন আসবে আবার একটা যুদ্ধ, যুদ্ধ খেলা করবে। দাঙ্গাও করতে পারে। ১৭ তারিখ ওদের অশান্তি করার দিন।  ওরা চায় অশান্তি করে এনআইএ ঢুকিয়ে ভোট বানচাল করতে। হিংসার জন্য প্রস্তুত হয়ে আছে, কেউ প্ররোচনায় পা দেবেন না। আমাদের শান্তি বজায় রাখতে হবে। আপনাদের এখানকার প্রার্থী একজন গুন্ডা, তিনি আবার আগুন লাগাবে। শীতলকুচির মতো গুলি চালিয়ে দেবে', কোচবিহারের সভা থেকে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।  


এদিকে রামনবমী নিয়ে মমতার মন্তব্যর পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'সাবধান মমতা বন্দ্যোপাধ্যায় সভায় সভায় গিয়ে বলে বেড়াচ্ছেন রামনবমীতে দাঙ্গা হবে, দাঙ্গা হবে। অন্য সম্প্রদায়ের লোক কিন্তু কিছু বলছে না। উনিই জোর করে উস্কানি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে তেজপাতা মনে করেন। রান্নায় লাগবে কিন্তু খাওয়া যাবে না।'

আরও পড়ুন, আগামী ২০ দিন ট্রাফিক ব্লক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লোকাল বাতিল

অন্যদিকে, আজ হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট।  জমায়েত কমিয়ে শোভাযাত্রার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তর। ২০০ জনের জমায়েত নিয়ে শোভাযাত্রায় অনুমতি দেওয়া হয়েছে। এদিন আদালতের তরফে বলা হয়েছে, 'বি ই কলেজের ১ নম্বর গেট থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত করা যাবে শোভাযাত্রা। কোথাও দাঁড়াবে না মিছিল। কোনও অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না। কোনওরকম প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। রাজ্য চাইলে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত শোভাযাত্রা করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ। রামের মূর্তি ব্যবহারের জন্য শোভাযাত্রায় একটি গাড়ি রাখার অনুমতি'।              

২১ জুলাই একই রুটে একই শর্তে আরও একটি সংগঠনকে শোভাযাত্রার অনুমতি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget