এক্সপ্লোর

Rampurhat Case: "নিহতদের পরিজনদের নিরাপত্তা দিতে হবে,'' বগটুইয়ে ঘোষণা মমতার

রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রামপুরহাট: নিহতদের পরিজনদের নিরাপত্তা দিতে হবে। রামপুরহাটের (Rampurhat Case Update) বগটুইয়ের ঘটনায় সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, "পিকেটিং রাখতে হবে। সকালে পুলিশ পিকেটিং থাকবে আর দুপুরে চলে যাবে এটা হবে না। পুলিশের পিকেট জোরদার করতে হবে।'' গ্রামে যাঁরা থাকবে তাঁদের যেন নিরাপত্তা ঘাটতি না হয়, সেদিকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। পাশাপাশি পুলিশি ঘেরাটোপে গ্রামবাসীদের ফেরানোর নির্দেশ দেন তিনি। পুলিশি নিরাপত্তায় বাড়িতে ফেরানো হবে ক্ষতিগ্রস্থদের। "কারও যেন বাড়িতে থাকতে অসুবিধা না হয়,'' ডিজিপিকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 

রামপুরহাটে মুখ্যমন্ত্রী: এদিন রামপুরহাটের বগটুই পৌঁছন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সার্কিট হাউসে না গিয়ে পরিকল্পনা বদলে সরাসরি বগটুই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এটা ভীষণ ভয়াবহ ঘটনা। আমি ভাবতে পারিনি এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে কখনও। শুধু কয়েকটা লোকের জন্য অশান্তির আগুন। ভাদু খুন হওয়ার পর ১০টি বাড়িতে আগুন। আমরা আজ আধুনিক যুগে যাচ্ছি, সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশ পাঠায়নি। আনারুলকে গ্রেফতার করা হবে। খুন হওয়ার পরেও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এসডিপিও, ডিআইবি দায়িত্ব পালন করেননি। যাঁরা যাঁরা দায়িত্ব পালন করেননি, তাঁদের শাস্তি চাই। আমি কিন্তু কোনও কথা শুনতে চাই না। যেখানেই পালাক গ্রেফতার করতে হবে। আনারুলকে হয় আত্মসমর্পণ করতে হবে, নয়তো গ্রেফতার করতে হবে। নিহতদের পরিজনদের নিরাপত্তা দিতে হবে।’’

আর্থিক সাহায্যের ঘোষণা: এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেন। পাশাপাশি যাঁদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত, তাঁদের ২ লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “জীবনের বিনিময়ে কিছু হয় না, টাকা-চাকরি কখনও বিকল্প হয় না তবু সংসার চালাতে ১০ জনের পরিবারকে চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কোটা থেকে ১০ জনের পরিবারকে চাকরি দেওয়া হবে। প্রথম ১ বছর ১০ হাজার টাকা করে দেওয়া হবে, পরে স্থায়ী চাকরি।‘’

এদিন তিনি বলেন, “তল্লাশি চালাও, বোমা উদ্ধার করতে হবে।  গ্রেফতার করতে হবে। সিট তদন্ত করে যাকে নির্দোষ পাবে, সে ছাড়া পাবে। আমি এখনও বলছি, এর পিছনে বড় ঘটনা আছে। প্রথমে একজনকে খুন করল, তারপর বাড়িতে আগুন লাগাল। বাইরের লোক আছে কিনা, সেটাও দেখা উচিত।‘’

আরও পড়ুন: Rampurhat Firing: 'গুজরাতে রাজধর্ম পালন শেখাতে হয়েছিল, এখন জ্ঞান দিচ্ছেন', রামপুরহাট নিয়ে মোদিকে কটাক্ষ কুণালের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget