এক্সপ্লোর

Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫

Nandigram news: একটি ভুলেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। রথের চূড়ায় বিদ্যুতের তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হলেন প্রায় ১৫ জন।

পূর্ব মেদিনীপুর: আনন্দের মুহূর্তে হঠাৎ বিষাদের সুর। রথের দিনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। তখন সবে রথের রশিতে টান পড়েছে। আনন্দে সকলেই রথ টেনে এগিয়ে যাচ্ছেন। কিন্তু ছোট্টো একটি ভুল ও অসাবধানতার কারণে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। নন্দীগ্রামে বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া। রথ টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হলেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১০ জন ভর্তি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে।                  

রথযাত্রার দিন নন্দীগ্রামে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রথের চূড়ায় বিদ্যুতের তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হলেন প্রায় ১৫ জন। ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের তেখালিতে। প্রতিবছরের মতো এ বছরও তেখালি বাজার ব্যবসায়ী সমিতি রথযাত্রার আয়োজন করে। নিয়ম অনুযায়ী রথ টানা শুরু হয় সন্ধ্যার পর। কিছুক্ষন রথ টানার পর ওই বাজার সংলগ্ন রাস্তায় ওভারহেড বিদ্যুতের তারে রথের চূড়া স্পর্শ করে,  তারপর ঘটে যায় বড় বিপত্তি। রথে লোহার কাঠামো থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় রথটি। আর রথ ছুঁয়ে থাকা ১৫ জন মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের দাবি সকাল থেকে বৃষ্টির কারণে রথ ভেজা থাকায় এই বিপত্তি ঘটেছে।                    

আরও পড়ুন - পুরীর রথযাত্রায় পদপিষ্ট হওয়ার মতো ঘটনা, ভিড়ের চাপে একজনের মৃত্যু, আহত শতাধিক

অন্যদিকে বৃহস্পতিবার রথযাত্রায় পুরীতে ঘটে যায় বড় অঘটন। প্রবল ভিড়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু ২ জনের। আহত প্রায় ১০০ জনের বেশি দর্শনার্থী।  ভিড়ের মধ্যে হুড়োহুড়ি, ঠেলাঠেলিতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রথযাত্রা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল পুরীতে। সেই সময়ই পদপৃষ্টের ঘটনা ঘটে। এই ঘটনার কবলে পড়া ৬০ বছর বয়সি এক ব্যক্তি চিকিৎসা চলাকালীনই হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যু কারণে তা খতিয়ে দেখছে হাসপাতাল কতৃপক্ষ। অন্যদিকে অস্বস্তি বোধ করায় হাসপাতালে রয়েছেন সাত জন। সব মিলিয়ে প্রায় ৫০ জনকে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর। তবে, প্রশাসন জানিয়েছে, ভিড়ের চাপে অসুস্থ বোধ করেন ওই ৬০ বছর বয়সি ওই ব্যক্তি। শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারা যান।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
Advertisement

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget