এক্সপ্লোর

Puri Stampede: পুরীর রথযাত্রায় পদপিষ্ট হওয়ার মতো ঘটনা, ভিড়ের চাপে একজনের মৃত্যু, আহত শতাধিক

Puri Ratha Yatra Stampede: বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল পুরীতে। সেই সময়ই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।

অর্ণব মুখোপাধ্যায়, ভুবনেশ্বর: পুরীর রথযাত্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হল। ভিড়ের চাপে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা প্রায় ১০০। ভিড়ের মধ্যে হুড়োহুড়ি, ঠেলাঠেলিতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। 

বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল পুরীতে। সেই সময়ই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। ৬০ বছর বয়সি এক ব্যক্তি চিকিৎসা চলাকালীন হাসপাতালে মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর কারণ সুনিশ্চিতকরণের কাজ চলছে। অস্বস্তি বোধ করায় হাসপাতালে রয়েছেন সাত জন। আশেপাশের হাসপাতালগুলিতে সবমিলিয়ে ৫০ জন ভর্তি। আরও ১০০ মানুষ আহত হয়েছেন সেখানে। প্রশাসন জানিয়েছে, ভিড়ের চাপে অসুস্থ বোধ করেন ওই ৬০ বছর বয়সি ওই ব্যক্তি। শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারা যান।

আরও পড়ুন: ‘যাঁর যাঁর যাওয়ার আছে, ২১ জুলাইয়ের আগে চলে যান’, কোয়েলের পদত্যাগে আর কী বললেন মমতা?

রথযাত্রা চলাকালীন এদিন বড়া ডান্ডা এলাকায় ভিড় উপচে পড়ে। লক্ষ লক্ষ পুণ্যার্থী জগন্নাথদেবের দর্শন পেতে, রশির ছুঁয়ে দেখতে উপস্থিত হন সেখানে। আর সেই সময়ই শুরু হয় ঠেলাঠেলি, হুড়োহুড়ি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। সেই অবস্থায় পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনেককে। সেখানেই মারা যান একজন। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রায় ১০০ জন আহত হয়েছেন। কেউ চোট পেয়েছেন, আবার শারীরিক জটিলতা দেখা দিয়েছে অনেকের। স্থানীয় হাসপাতালগুলিতে কমপক্ষে ৫০ জন ভর্তি রয়েছেন।

ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে ঘটনাস্থলে জুতো, চটি, ব্যাগ এবং অন্য জিনিসপত্র ছড়িয়েছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। কী করে এমন পরিস্থিতি তৈরি হল, এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। 

আরও পড়ুন: ISRO ছাড়ছেন দলে দলে বিজ্ঞানীরা, ১০০-র বেশি পদত্যাগী, স্বেচ্ছাবসরও নিচ্ছেন অনেকে, এবার নড়েচড়ে বসল কেন্দ্র

গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ভিড় সামলানোয় প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি। ওড়িশার বর্তমান মুখ্য়মন্ত্রীর দফতর বিবৃতি দিয়ে জানিয়েছে, রথযাত্রা উৎসব চলাকালীন সাত জন অসুস্থ বোধ করেন। দেরি না করে, সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ষাটোর্ধ্ব একজন দুর্ভাগ্য়জনক ভাবে মারা গিয়েছেন। মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে। অন্য একটি ঘটনাও ঘটেছে, যার সঙ্গে রথযাত্রার কোনও সংযোগ নেই, যেখানে ৩৫ বছর হয়সি একজন হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করলেও মারা যান তিনি। অবিরাম বৃষ্টির জেরে আরও অনেকে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের।। 

পুরীর জগন্নাথ রথযাত্রা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় করেন। গত বছরও রথযাত্রায় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। সেবার তিন জন মারা যান। আহত হন ৫০ জনের বেশি পুণ্যার্থী।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget