এক্সপ্লোর

Sujay Krishna Bhadra: আজ রাতেই 'কালীঘাটের কাকুকে' হাতে নিচ্ছে CBI ! নেওয়া হবে কেন্দ্রীয় হাসপাতালে

CBI ON Sujay Krishna Recruitment Scam : : আজ রাতেই 'কালীঘাটের কাকু'কে হাতে নিতে চায় CBI, জেল থেকে হাতে পেলেই জোকা ESI হাসপাতালে নিয়ে যাবে CBI

সৌভিক মজুমদার,কলকাতা: আজ রাতেই 'কালীঘাটের কাকু'কে হাতে নিতে চায় CBI । সূত্র মারফত খবর, প্রেসিডেন্সি জেল থেকে কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাবে CBI।সিবিআইয়ের জাল এড়াতে 'লুকোচুরি', কোর্টের নির্দেশে 'হাতে'।নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলের উদ্দেশে কেন্দ্রীয় এজেন্সি। জেল থেকে হাতে পেলেই জোকা ESI হাসপাতালে নিয়ে যাবে CBI।

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র আগাম জামিনের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। উল্টে, তাঁকে নতুন একটি মামলায় CBI গ্রেফতার করেছে বলে মত কলকাতা হাইকোর্টের। এদিন সুজয়কৃষ্ণর আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, 'আমাদের মতে আপনাকে গ্রেফতার করেছে CBI'

 আরও বিপাকে পড়লেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'। তাঁর আগাম জামিনের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট।উল্টে, নতুন একটি মামলায় CBI সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে বলে মত আদালত।নিয়োগ দুর্নীতি মামলায়, CBI-এর প্রোডাকশন ওয়ারেন্টের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুজয়কৃষ্ণ।সোমবার এই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ বলে, যেহেতু অন্য মামলায় ইতিমধ্যেই আপনি হেফাজতে আছেন, তাই প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে।সেই ওয়ারেন্ট যখন আপনি হাতে পেয়েছেন, তার মানেই CBI আপনার ওপর নিয়ন্ত্রণ নিয়েছে বা এটা গ্রেফতারের সমতুল্য। তাই আগাম জামিনের আবেদন গ্রহণযোগ্য নয়। 

এরপরই সুজয়কৃষ্ণর আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, আমাদের মতে আপনাকে গ্রেফতার করছে CBI ।যেহেতু আপনাকে গ্রেফতারের পরে আদালতের সামনে পেশ করা সম্ভব হয়নি, তাই এই প্রশ্ন আপনি তুলতেই পারেন যে, এই গ্রেফতারি বৈধ কিনা? কিন্তু তার প্রেক্ষিতে CBI-এর কিছু যুক্তি আছে।এখন আপনিই বিচার করে দেখুন যে জেল কর্তৃপক্ষের আচরণ বা পদক্ষেপ আপনাকে সাহায্য করল নাকি জটিলতা বাড়াল। তখন CBI-এর আইনজীবী বলেন, আমরা আদালতের সামনে সুজয়কৃষ্ণ ভদ্রকে পেশ করার জন্য জেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কিন্তু, জেলের তরফে জানানো হয় যে তিনি অসুস্থ, তাই সশরীরে তাঁকে পেশ করা সম্ভব নয়। এমনকী, ভার্চুয়ালিও পেশ করা সম্ভব নয়।

আরও পড়ুন, 'রোজ ভাবি, খারাপ খবর শুনবো না..', বাংলাদেশে হিন্দুর উপর ফের আক্রমণে প্রতিক্রিয়া ইসকনের VP-র !

তখন বিচারপতি বাগচী বলেন, গ্রেফতারের পর কেন আদালতের সামনে পেশ করা সম্ভব হয়নি, সেটা আগাম জামিনের মামলার বিচার্য বিষয় নয়। সেটা জামিন বা অন্য মামলায় খতিয়ে দেখা যেতে পারে।সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতের সামনে পেশ করার ক্ষেত্রে এবং হেফাজতে নেওয়ার আবেদন বিচার করার ক্ষেত্রে এই নির্দেশ কোনওভাবেই নিম্ন আদালতের বিচারকের সামনে বাধা সৃষ্টি করতে পারবে না।
 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget