এক্সপ্লোর

Partha Chatterjee: ৩ বছর ৩ মাস পর আজ জেলমুক্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

Recruitment Scam Partha Chatterjee Jail Release : পার্থর সঙ্গে জামিনে মুক্তি পাবেন SSC-র তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও।

প্রকাশ সিন্হা, সন্দীপ সরকার, আবির দত্ত, কলকাতা : ৩ বছর ৩ মাস পর আজ জেলমুক্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ, নিয়োগ দুর্নীতি মামলায় ৮ গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হলে তবেই জেলমুক্তি। তাই, জামিন পেলেও এতদিন জেল থেকে ছাড়া পাননি পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন, দিল্লিতে বিস্ফোরণকাণ্ডের জের, লাল কেল্লার মেট্রো গেট ১ ও ৪ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সোমবার ৮ নম্বর সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হয়। তারপরই, সিবিআই-এর বিশেষ আদালতে জমা নেওয়া হয় বেল বন্ড। পার্থর সঙ্গে জামিনে মুক্তি পাবেন SSC-র তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও। এখনই জেলমুক্তি নয় SSC-র উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিন্হার। অন্য একটি মামলা চলায় এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি।

৩ বছর ৩ মাস পর অবশেষে জেলমুক্ত হতে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, নিয়োগ দুর্নীতি মামলায় ৮ জন গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হলে তারপরই জেল থেকে ছাড়া যাবে তাঁকে। সেই কারণে জামিন পেলেও জেলমুক্তি হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের। আজ ৮ নম্বর সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হতেই সিবিআই-এর বিশেষ আদালতে জমা নেওয়া হয় বেল বন্ড।অবশেষে সব মামলায় জামিন!এবার জেলমুক্ত হতে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর ২০২২ সালের ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি।সেই থেকে বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।অবশেষে ৩ বছর ৩ মাস পর জেলমুক্তি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের। 

সিপিএম রাজ্য় কমিটি সদস্য়  মীনাক্ষী মুখোপাধ্য়ায় বলেন, বিজেপির হাত মাথায় থাকলে সব চোরেরা ছাড়া পাবে। হাম আপকে হ্য়ায় কৌন সিনেমাতে বালিশ পাসের একটা খেলা দেখেছিলাম, তৃণমূল আর বিজেপিতে সেই খেলাই চলছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ED, CBI-এর সব মামলায় আগেই জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্টের শর্তের কারণে জেল থেকে ছাড়া পাননি তিনি। ১৮ অগাস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যেহেতু CBI আদালতে জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে বিচারপ্রক্রিয়া প্রভাবিত করতে পারেন তিনি, তাই নিয়োগ দুর্নীতি মামলায় ৮ জন গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হলে তারপরই জেল থেকে মুক্তি পাবেন তিনি।সোমবার ৮ নম্বর সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। তারপরই পার্থ চট্টোপাধ্যায়ের বেল বন্ড জমা নেওয়া হয় সিবিআই-এর বিশেষ আদালতে। 

গত ২২ এপ্রিল থেকে আর এন টেগর হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। রেচনতন্ত্রের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর হৃদযন্ত্রের অপারেশন, কিডনি ইনফেকশনের চিকিৎসা ও ছানি অপারেশনও হয়। এখনও আর এন টেগর হাসপাতালেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতের তরফে রিলিজ অর্ডার পাঠানো হলেই সেখান থেকে জেলের নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়া হবে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জামিনে মুক্তি পাবেন SSC-র তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও।তবে অন্য একটি মামলা চলায় এখনই জেল থেকে ছাড়া পাবেন না স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিন্হা। 

 

সেরা শিরোনাম

Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal News Live: ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
Anurag Kashyap: ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
BJP News: ভরসন্ধ্যায় বিজেপি নেতার মাথায় গুলি করে খুন, শোরগোল বোলপুরে
ভরসন্ধ্যায় বিজেপি নেতার মাথায় গুলি করে খুন, শোরগোল বোলপুরে

ভিডিও

Chaos in SRFTI |
Narayangarh Goods Train Accident News: নারায়ণগড় থানার রামপুরায় লাইনচ্যুত মালগাড়ির বগি |
Bank Stike News: ভোগান্তি এড়াতে ছুটির দিনে খোলা ব্যাঙ্ক, কাল থেকে টানা ৩দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট
Tapas Roy:
Humayun Kabir | Humayun Kabir | মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! হুমায়ুনের বিরুদ্ধে দায়ের অভিযোগ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
Embed widget