এক্সপ্লোর

Kerala Landslide: 'আগে নয়, ওয়েনাডে বিপর্যয়ের পর জারি লাল সতর্কতা,' শাহের দাবি খারিজ করলেন বিজয়ন

Pinarayi Vijayan Contradicts Amit Shah: কেরলের ওয়েনাড যেন মৃত্যুপুরী। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দায় ঠেলাঠেলি। 

নয়াদিল্লি: বৃষ্টি ধসের জেরে মৃত্যুপুরী ওয়েনাড (Kerala Landslide)। এখনও পর্যন্ত ১৫০ জনের বেশি মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পিনারাই বিজয়ন সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর প্রশ্ন কেন্দ্রীয় সরকারের তরফে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কেন ব্যবস্থা নেওয়া হল না? পাল্টা শাহের দাবি খারিজ করে পিনারাই বিজয়ন জানান, এটা দোষারোপের সময় নয়। 

কেরল সরকারকে তীব্র আক্রমণ: কেরলের ওয়েনাড যেন মৃত্যুপুরী। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দায় ঠেলাঠেলি।  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ, কেন্দ্রীয় সরকার গত ২৩ জুলাই কেরল সরকারকে সতর্ক করেছিল। ২৩ জুলাই মানে ঘটনার ৭দিন আগে। তারপর ২৪, ২৫ , গিয়েছে। এরপর ২৬ তারিখ বলা হয় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে। এমনকী ভারী বৃষ্টি ও ধসের আশঙ্কা রয়েছে সেটা বলা হয়। কাদামাটিও ধসে পড়তে পারে। চাপা পড়ে মানুষের মৃত্যুও হতে পারে। কেরল সরকারকে নিশানা করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন, "ভারত সরকার বিমানে ৯টি NDRF টিম পাঠিয়েছে। বিপর্যয় মোকবিলায় কেরল সরকার কী করেছে? লোকজন বেশি থাকুক বা কম। বিপদের আশঙ্কা তো ছিল। সেই আশঙ্কার কথা জানলেও তাদের স্থানান্তর করা হয়েছিল কি? কেন করা হয়নি? কে আটকেছিল? আর সরানো হলে মৃত্যু কীভাবে হল?''

পাল্টা জবাব দিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন ওয়েনাডে বিপর্যয়ের পরে লাল সতর্কতা জারি করা হয়। সংবাদ সংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে পিনরাই বিজয়ন জানান ওই ঘটনার আগে পর্যন্ত কোনও সতর্কতা ছিল না। মঙ্গলবার সকাল ৬টা থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। তার আগেই যা ঘটার ঘটে গিয়েছে। অমিত শাহের দাবি খারিজ করে বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, "কেন্দ্রীয় সরকারের বোঝা উচিত আবহাওয়া পরিবর্তনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে। আমরা কি এর আগে এ ধরণের মারাত্মক বৃষ্টি দেখেছি? যখন এই ধরনের ঘটনা ঘটে তখন অন্য়ের ঘাড়ে দায় চাপিয়ে আপনি নিজের দায়িত্ব ঝেড়ে ফেলতে পারবেন না। এটা দোষারোপের সময় বলে মনে করিনা।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kazi Nazrul University: TMCP-র বিক্ষোভের মুখে, আতঙ্কে বাড়ি থেকেই কাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

সেরা শিরোনাম

Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Kunal Ghosh on Agnimitra Paul Park Street Incident: ধমক দিয়েছিলেন অগ্নিমিত্রা, সেই ফুটপাতনিবাসী মহিলার সঙ্গে দেখা করে মানবিকতার বার্তা কুণালের
ধমক দিয়েছিলেন অগ্নিমিত্রা, সেই ফুটপাতনিবাসী মহিলার সঙ্গে দেখা করে মানবিকতার বার্তা কুণালের

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget