এক্সপ্লোর

Kazi Nazrul University: TMCP-র বিক্ষোভের মুখে, আতঙ্কে বাড়ি থেকেই কাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

Asansol News: সোমবার এই বিক্ষোভের মাত্রা চরমে পৌঁছয়। উপাচার্য অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাঁকে হেনস্থা করেছেন। তাঁর অভিযোগ পরিস্থিতি এমন পর্যায় পৌঁছে গিয়েছে যে তিনি আতঙ্কিত।

কলকাতা: বর্ধমানের পর আসানসোল, টিএমসিপির বিক্ষোভে আরও এক উপাচার্য। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে উপাচার্যকে হেনস্থার অভিযোগ ওঠে। আতঙ্কে বাড়ি থেকেই কাজ কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (Kazi Nazrul University) উপাচার্যের। হেনস্থার অভিযোগ অস্বীকার করে উপাচার্যর বিরুদ্ধে পাল্টা সরব টিএমসিপি। 

বিক্ষোভের মুখে আরও এক উপাচার্য: তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, ছাত্রদের ভর্তির টাকায়, বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ এবং অস্থায়ী উপাচার্য বিভিন্ন আইনি লড়াই লড়ছেন। সেই টাকা ফেরত দেওয়ার দাবিতে, আগেই আন্দোলন শুরু করেছিল বিশ্ববিদ্য়ালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য়রা। সোমবার এই বিক্ষোভের মাত্রা চরমে পৌঁছয়। উপাচার্য অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাঁকে হেনস্থা করেছেন। তাঁর অভিযোগ পরিস্থিতি এমন পর্যায় পৌঁছে গিয়েছে যে তিনি আতঙ্কিত। তাই সোমবারের ঘটনা পর থেকে বাড়ি থেকেই কাজ করছেন তিনি। ২ দিন ধরে ক্যাম্পাসে যাননি উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। যদিও উপাচার্যের হেনস্থার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ।  দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আতঙ্কিত। বিশ্ববিদ্যালয় যেতে ভয় পাচ্ছি। রাজ্যপালের  দফতরে নির্দেশে তাই ঘর থেকেই কাজ করছি। কিন্তু তাতেও অসুবিধা অনেক। আশা করছি, ২-৩দিনের মধ্যে আবার যেতে পারব বিশ্ববিদ্যালয়ে।'' তিনি বলেন, প্রশাসন যদি সুরক্ষা না দিতো তাহলে পঙ্গু হয়ে ঘরে ফিরতেন তিনি। 

সপ্তাহ তিনেক ধরে আসানসোলে কাজি নজরুল বিশ্ববিদ্যালয় আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। এখনও তা থামার লক্ষণ নেই। সোমবার ক্ষোভের আঁচ বাড়ে, যখন বিশ্ববিদ্য়ালয়ে এসে উপস্থিত হন, অস্থায়ী উপাচার্য দেবাশিস, বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর অভিযোগ, তিনি আসতেই বিশ্ববিদ্য়ালয়ের প্রশাসনিক ভবনের বিদ্য়ুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমনকী তাঁকে ঘেরাও করে রাখারও অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য়দের একাংশের বিরুদ্ধে। সোমবার দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "ওঁরা আন্দোলন করতে করতে আমার চেয়ারে গিয়ে ধাক্কা মারে। আমি অপমানে বেরিয়ে আসি। ব্রাত্য় বসু যে কাজ দিয়েছিলেন আমি সেই কাজ করতে পারলাম না।''                      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Amit Shah On Wayanad Landslide: 'আগাম সতর্কতা সত্ত্বেও কেন স্থানীয়দের সরানো হয়নি?' কেরল সরকারকে নিশানা শাহর

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget