এক্সপ্লোর

Fake Doctor News: রেজিস্ট্রেশন নম্বর 'ভুয়ো', ডেট সার্টিফিকেট লিখে মৃতের পরিবারের দুর্ভোগ বাড়ালেন 'ডাক্তার'

False Death Certificate: রেজিস্ট্রেশন নম্বর ভুয়ো, তাও দিব্যি মৃতার ডেথ সার্টিফিকেট লিখে দিলেন 'ডাক্তার'। পরে নিমতলা মহাশ্মশানে দেহ দাহ করাতে এসে বিষয়টি ধরা পড়ে।

ঝিলম করঞ্জাই,কলকাতা: রেজিস্ট্রেশন নম্বর (registration number) ভুয়ো, তাও দিব্যি মৃতার ডেথ সার্টিফিকেট (death certificate) লিখে দিলেন 'ডাক্তার' (doctor)। পরে নিমতলা মহাশ্মশানে (nimtala crematorium) দেহ দাহ করাতে এসে বিষয়টি ধরা পড়ে। রোগী পরিজন থ। কী করে ভুয়ো রেজিস্ট্রেশন নম্বর দিয়ে 'ডাক্তারি' করছিলেন ওই ব্যক্তি? প্রশ্ন তাঁদের।

কী হয়েছিল?
কেষ্টপুরের বাসিন্দা বন্দনা রায় বেশ কিছু দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। হালে ৬১ বছরের ওই বৃদ্ধার মৃত্যু হয়। 'ডেথ সার্টিফিকেট'-র জন্য তখনই বি মাইতি নামে এক 'চিকিৎসক'কে বাড়িতে ডেকে আনা হয়। তিনি সার্টিফিকেট লিখেও দেন। এর পর দেহ দাহ করতে নিমতলা মহাশ্মশানে নিয়ে আসেন মৃতের পরিজনেরা। তখনই গণ্ডগোল। নিমতলা মহাশ্মশান কর্তৃপক্ষের সন্দেহ হয়, রেজিস্ট্রেশন নম্বরটি সম্ভবত ভুয়ো। তাঁরা খোঁজখবর নেন। দেখেন, সন্দেহ সত্যি। বন্দরা রায়ের পরিজনদের বিষয়টি জানানো হলে আকাশ থেকে পড়েন তাঁরা। এ কী করে সম্ভব? মৃতার আত্মীয় মৃন্ময় চক্রবর্তীর দাবি,'শুধু ডেথ সার্টিফিকেট লেখা নয়, দু-এক বার ওই চিকিৎসককে এমনিও দেখানো হয়েছিল। সাধারণ রোগভোগের ক্ষেত্রেই পরামর্শ নেওয়া হয়েছিল ওঁর।' বন্দনার ক্যানসার ধরা পড়ার পর বেসরকারি হাসপাতালের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ায় তাঁকে বাড়িতে এনে রাখা হয়। সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল। পরিস্থিতির হঠাৎ অবনতি হওয়ায় ওই চিকিৎসককে দেখানো হয়, দাবি পরিজনদের। স্বাভাবিক ভাবেই তাঁর মৃত্যুর পরও বি মাইতিকেই খবর দেওয়া হয়। কিন্তু সেখান থেকে এত বড় বিষয় দাঁড়াবে ভাবতে পারেননি কেউ।

অবশেষে কী?           
শেষমেশ নিমতলা থানার আইসি ও মহাশ্মশান কর্তৃপক্ষের সাহায্যে দেহ দাহের আগের সমস্ত ব্যবস্থা হয়। আসেন অন্য এক জন চিকিৎসক। তিনিই সমস্ত প্রক্রিয়া করেন। তবে ভবিষ্যতে এই ধরনের ভুয়ো রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারকারীর খপ্পরে যাতে আর কাউকে পড়তে না হয়, সে জন্য নিমতলা থানার আইসি সমস্ত অভিযোগ সংশ্লিষ্ট থানাকে ফরোয়ার্ড করে দিয়েছেন। তাঁর আশা বিষয়টি নিয়ে তদন্ত হবে। প্রিয়জন বিয়োগের শোকের মুহূর্তে আর কাউকে এই ধরনের দুর্ভোগ পোহাতে হবে না, বিশ্বাস তাঁদের। যদিও শোনা যাচ্ছে অভিযুক্ত চিকিৎসক দাবি করেছেন, তাঁর রেজিস্ট্রেশন সঠিক। 

আরও পড়ুন:রাজ্য পরিবহণে এবার চালু হচ্ছে, ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ পদ্ধতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget