এক্সপ্লোর

Sandeshkhali : খাটের নিচে সরকারি ত্রাণ সামগ্রী, কী করতেন TMC'র পঞ্চায়েত প্রধান ? ফাঁস হতেই আটক

Sandeshkhali News : তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিপুল পরিমান সরকারি ত্রাণ সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। অভিযোগ পেয়ে আটক করা হয়েছে তৃণমূলের এই পঞ্চায়েত প্রধানকে।

সন্দেশখালি : আবারও এক ভয়ঙ্কর দুর্নীতির চিত্র প্রকাশ্যে আসল। তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে পাওয়া গেলো বিপুল পরিমান সরকারি ত্রাণ সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। অভিযোগ পেয়ে আটক করা হয়েছে তৃণমূলের এই পঞ্চায়েত প্রধানকে। যার নাম লক্ষ্মণ চক্রবর্তী। ইনি সন্দেশখালি ২ ব্লকের দূর্গামণ্ডপ পঞ্চায়েতের প্রধান। খাটের নীচে থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী, সরকারি শাড়ি, জামাকাপড়-সহ বিভিন্ন জিনিস।

এই ঘটনা নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, ''TMC'র পঞ্চায়েত অফিস, MLA-দের অফিস, স্থানীয় নেতাদের অফিস সার্চ করা হচ্ছে। আজে-বাজে জিনিস সব পাওয়া যাচ্ছে। অয়লার ত্রিপল থেকে বন্যার সময় হাঁড়ি-কুঁড়ি দেওয়া হত, সেগুলো সব জমা আছে। তেল জমা আছে। আমি জানিনা সেগুলো গোডাউন ছিল নাকি অফিস ছিল। অনেককিছুই মজুত থাকে। সেই জন্যে পার্টি অফিসে পিঠে তৈরি করতে যাওয়ার গল্প আমরা সবাই জানি সন্দেশখালিতে। সেখানকার লোক তার বদলা নিয়েছেন। পার্টি-টাকে ব্যান করে দেওয়া উচিত।''

আরও পড়ুন - মজুত করা সরকারি ত্রাণ ও কৃষিজাত সামগ্রী উদ্ধার, অভিযুক্ত নামখানার ২ তৃণমূল নেতা

শুধু যে পঞ্চায়েত প্রধান তা কিন্তু একদম না। প্রাক্তন বিধায়ক ও পঞ্চায়েত সদস্য-এর বাড়িতেও মিলছে সরকারি ত্রাণ সামগ্রী। ত্রাণ সামগ্রী উদ্ধার হল তৃণমূল নেতার গোডাউন থেকে। ঘটনা নামখানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য গোপাল জানা ও তাঁরই ঘনিষ্ঠ তৃণমূল কর্মী রামকৃষ্ণ গিরির বিরুদ্ধে সরকারি ত্রাণ কৃষিজাত সামগ্রী চুরি করে মজুতের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে নামখানা থানার পুলিশ হুজ্জাইত খেয়াঘাট সংলগ্ন এলাকায় তল্লাশি চলায। এই তল্লাশি চলে গোপাল জানার একটি গোডাউন ও তার ঘনিষ্ঠ তৃণমূল কর্মী রামকৃষ্ণ গিরির বাড়িতে। এই দুই জায়গা থেকে বিপুল পরিমাণে ত্রিপল, পানের বরজে ব্যবহার করার শেডনেট, ধান ঝাড়ানো মেশিন, জৈব সার ও সূর্যমুখী বীজ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন - গ্রেফতার পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, তাঁর বাড়ি থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল

অন্যদিকে আবার প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে উদ্ধার হয় প্রচুর ত্রাণ সামগ্রী। পূর্বস্থলীতে প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়েছিল পুলিশ। উদ্ধার হয় প্রচুর ত্রাণ সামগ্রী। তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ত্রিপল ও ফুটবল। তপন চট্টোপাধ্যায়কে ঘিরে 'চোর' স্লোগান দেয় স্থানীয়রা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
Advertisement

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget