এক্সপ্লোর

RG Kar Case: RG কর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে এবার দিল্লিতে গেল অভয়া মঞ্চ

RG Kar Case: আরজি কর মেডিক্যালে খুন-ধর্ষণ ও দুর্নীতি মামলার দ্রুত ও যথার্থ বিচার চেয়ে এবার দিল্লিতে গেল অভয়া মঞ্চ, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা

বিজেন্দ্র সিন্হা ও সন্দীপ সরকার,কলকাতা: আরজি কর মেডিক্যালে খুন-ধর্ষণ ও দুর্নীতি মামলার দ্রুত ও যথার্থ বিচার চেয়ে এবার দিল্লিতে গেল অভয়া মঞ্চ। সোমবার সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা। CBI অধিকর্তার সঙ্গেও দেখা করতে চেয়ে আবেদন জানিয়েছেন তাঁরা। 

আরও পড়ুন, এসপিদের সঙ্গে বৈঠকের শুরুতেই তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ কুমারের, "গাফিলতি দেখলে রেয়াত নয়.." ! কাদেরকে হুঁশিয়ারি ?

দিল্লিতে দরবার করল অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স

ডিউটিতে থাকাকালীন সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণ ! ২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর মেডিক্যালের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। ১ বছর ৭ মাস পরও কলকাতা হাইকোর্ট, শিয়ালদা আদালত ও আলিপুর কোর্টে সেই সংক্রান্ত মামলা চলছে। এবার দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে দিল্লিতে দরবার করল অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা

সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা। তাঁদের দাবি,আরজি কর মেডিক্যাল সংক্রান্ত সব বিচারাধীন মামলার দ্রুত শুনানির ব্যবস্থা করা হোক। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক এবং মামলার অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হোক যাতে ন্যায়বিচার বিলম্বিত না হয়। 

CBI অধিকর্তার সঙ্গেও দেখা করতে চেয়ে আবেদন
 
CBI অধিকর্তার সঙ্গেও দেখা করতে চেয়ে আবেদন জানিয়েছেন তাঁরা। অভয়া মঞ্চের আহ্বায়ক  তমেনাশ চৌধুরী বলেন, যারা তদন্তকারী সংস্থা আমাদের দেশের, তাদের উপরে বিচারব্যবস্থার আরও নিয়ন্ত্রণ থাকা দরকার এবং বিচার পাওয়ার অধিকার সমস্ত মানুষের। শুধুমাত্র অর্থবান, রাজনৈতিক নেতা কিংবা ক্ষমতাবান মানুষের নয়।

রাতভর দিল্লির যন্তর মন্তরে অবস্থানেও বসেন অভয়া মঞ্চের সদস্যরা

২০ ফেব্রুয়ারি আরজি কর মেডিক্যালের একটি মামলার শুনানিতে শিয়ালদা ACJM আদালতের বিচারক, তাঁর পর্যবেক্ষণে বলেন, CBI-এর তদন্তের গতি শ্লথ ছিল। ১৫ মাস ধরে তদন্ত করছে, তদন্তের গতি আরও বাড়াতে হবে। এবার সেই দাবি নিয়েই সুপ্রিম কোর্টকলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিল অভয়া মঞ্চ। দ্রুত ন্যায় বিচারের দাবিতে রবিবার রাতভর দিল্লির যন্তর মন্তরে অবস্থানেও বসেন অভয়া মঞ্চের সদস্যরা। 

দেহ উদ্ধারের পরের দিনই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ
 
আরজি কর মেডিক্যালে চিকিৎসকের দেহ উদ্ধারের পরের দিনই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।দিন কয়েক পরই সেই মামলা CBI-এর হাতে যায়। ২০২৫-এর ২০ জানুয়ারি খুন-ধর্ষণের মামলায় সঞ্জয় রায়কে আমৃত্য়ু কারাদণ্ড দেয় শিয়ালদা আদালত।

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget