এক্সপ্লোর

RG Kar Case: 'কারা হবেন RG করের হাউস স্টাফ? ঠিক করত আশিসই', ধৃত TMCP-র নেতার ১১ দিনের CBI হেফাজত

TMCP Leader Asish Pandey CBI Custody: সন্দীপ ঘনিষ্ঠ আশিস পাণ্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির

কলকাতা:  আর জি কর মেডিক্যালে দুর্নীতি, ধৃত টিএমসিপি নেতার সিবিআই হেফাজত। ধৃত TMCP-র চিকিৎসক নেতা আশিস পাণ্ডের ১১দিনের সিবিআই হেফাজত।'নেপথ্যে সন্দীপ, টাকার বিনিময়ে আর জি কর মেডিক্যালে হাউস স্টাফ নিয়োগ',আশিসের সঙ্গে টাকার লেনদেনের তথ্য পাওয়ার দাবি সিবিআইয়ের। 'কারা হবেন আর জি কর মেডিক্যালের হাউস স্টাফ? ঠিক করত আশিসই'। আশিসের সঙ্গে টাকার লেনদেনের একাধিক নথি দিয়ে দাবি সিবিআইয়ের । সন্দীপ ঘনিষ্ঠ আশিস পাণ্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। 

শাসক দলের ছাত্র সংগঠন অর্থাত, টিএমসিপির আরজিকর ইউনিটের প্রেসিডেন্ট পদে রয়েছেন আশিস পাণ্ডে। প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে মুখ খুলেছিলেন জুনিয়র ডাক্তাররা। গ্রেফতারের আগে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। দেহ উদ্ধারের দিন, অর্থাত, নয়ই অগাস্ট সেমিনার রুমের বাইরে, সন্দীপ ঘোষের সঙ্গে দেখা গিয়েছিল, তৃণমূল ছাত্র পরিষদের এই চিকিৎসক নেতাকে।আর জি কর কাণ্ডের পরতে পরতে নতুন চমক-নতুন মোড়!

আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গ্রেফতার করেছে CBI.কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে, দুর্নীতির সিন্ডিকেট চালানোর সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে আশিসের। সিন্ডিকেট চালানোর জন্য বিভিন্ন সময় সন্দীপ ঘোষ যাদের নির্দেশ দিতেন, তাঁদের একজন এই আশিস। আশিস পাণ্ডে আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ। সেখানকার TMCP ইউনিটের প্রেসিডেন্ট। আশিস পাণ্ডে, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলাতেও এজেন্সির নজরে ছিলেন। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ ৯ অগাস্টের একটি ছবি ভাইরাল হয়, তাতে আশিস পাণ্ডেকে সেমিনার রুমের বাইরে দেখা গেছিল সন্দীপ ঘোষের সঙ্গে। 

৯ অগাস্ট সকালে আর জি কর মেডিক্য়ালের নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ওই দিন বেলা ১২টায় সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। পরের দিন অর্থাৎ ১০ অগাস্ট সকাল ১১টায়  হোটেল থেকে চেক আউট করেন TMCP নেতা। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এর আগে CBI আশিসকে ২ বার জিজ্ঞাসাবাদ করেছে।তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি।

আরও পড়ুন, আরও পড়ুন, উৎসব বনাম প্রতিবাদ, এই ন্যারেটিভ সুচতুরভাবে চালানোর চেষ্টা হচ্ছে ; অভিযোগ জুনিয়র ডাক্তারদের

সূত্রের খবর, মোবাইল ফোন খতিয়ে দেখেই চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আশিসের সল্টলেকের হোটেলে চেক ইনের তথ্য় সামনে এসেছে। এর পাশাপাশি আর জি কর মেডিক্য়ালে থ্রেট কালচারের সঙ্গেও প্রত্য়ক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ উঠেছে নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ, আশিস থ্রেট কালচারের একজন মাথা। সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের তরফে রাজ্য সরকারের কাছে 'চিকিৎসক সম্প্রদায়ের শত্রু' বলে যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে আর জি কর মেডিক্য়াল কলেজে ১১ নম্বরে নাম রয়েছে এই আশিস পাণ্ডের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget