এক্সপ্লোর

RG Kar Attacked Case: স্বাধীনতার মধ্যরাতে RG করে তাণ্ডব, ৮৮জন অভিযুক্তের এবার অন্তর্বর্তী জামিন

RG Kar Attacked Case Bail:আর জি কর মেডিক্যালে তাণ্ডব, ৮৮জন অভিযুক্তের অন্তর্বর্তী জামিন মঞ্জুর

কলকাতা: আর জি কর মেডিক্যালে তাণ্ডব, ৮৮জন অভিযুক্তের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে। স্বাধীনতার মধ্যরাতে 'রাত দখলের' সময় আর জি কর মেডিক্যালে হামলার অভিযোগ উঠেছিল। টালা, উল্টোডাঙা, শ্যামপুকুর থানার এফআইআরের ভিত্তিতে করা হয়েছিল গ্রেফতার। মূলত ৩টি থানার এফআইআরের ভিত্তিতে ধৃত ৮৮জনের ৩০ ডিসেম্বর পর্যন্ত মিলেছে জামিন।

অভিযুক্তপক্ষের আইনজীবী দেবাঙ্ক দাস জানিয়েছেন, এরা কোনও বেআইনি কাজ করেনি। আমরা নিঃশর্তে জামিন চেয়েছি। মহামান্য আদালত আমাদের সেই জামিন মঞ্জুর করেছে। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে, একজন নাগরিকের এই কলকাতা শহর তথা ভারতবর্ষে, আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার আছে। এবং এই অভিযুক্তরা সেই অধিকারবলেই সেদিন আন্দোলন করছিল। 

সাংবাদিক: পুলিশের তরফ থেকে তো বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছিল, চিহ্নিত করা হয়েছিল, সেই অনুযায়ী ধরাও হয়েছিল..

আইনজীবী:  আজও পর্যন্ত কলকাতা পুলিশ অনেক ছবি প্রকাশ করে থাকে। মহামান্য আদালতেও তাঁরা পেশ করেছিলেন। কেস ডাইরিতে দিয়েছিলেন। আদালত সমস্ত কিছু বিবেচনা করার পর এই জামিন মঞ্জুর করেছে।

শাসক দলের ছাত্র সংগঠন অর্থাত, টিএমসিপির আরজিকর ইউনিটের প্রেসিডেন্ট পদে রয়েছেন আশিস পাণ্ডে। প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে মুখ খুলেছিলেন জুনিয়র ডাক্তাররা। গ্রেফতারের আগে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। দেহ উদ্ধারের দিন, অর্থাত, নয়ই অগাস্ট সেমিনার রুমের বাইরে, সন্দীপ ঘোষের সঙ্গে দেখা গিয়েছিল, তৃণমূল ছাত্র পরিষদের এই চিকিৎসক নেতাকে।আর জি কর কাণ্ডের পরতে পরতে নতুন চমক-নতুন মোড়!

আরও পড়ুন, উৎসব বনাম প্রতিবাদ, এই ন্যারেটিভ সুচতুরভাবে চালানোর চেষ্টা হচ্ছে ; অভিযোগ জুনিয়র ডাক্তারদের

আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গ্রেফতার করেছে CBI.কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে, দুর্নীতির সিন্ডিকেট চালানোর সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে আশিসের। সিন্ডিকেট চালানোর জন্য বিভিন্ন সময় সন্দীপ ঘোষ যাদের নির্দেশ দিতেন, তাঁদের একজন এই আশিস। আশিস পাণ্ডে আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ। সেখানকার TMCP ইউনিটের প্রেসিডেন্ট। আশিস পাণ্ডে, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলাতেও এজেন্সির নজরে ছিলেন। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ ৯ অগাস্টের একটি ছবি ভাইরাল হয়, তাতে আশিস পাণ্ডেকে সেমিনার রুমের বাইরে দেখা গেছিল সন্দীপ ঘোষের সঙ্গে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget