এক্সপ্লোর

RG Kar Case: সাতসকালে সশস্ত্র বাহিনী দিয়ে ঘেরা হল বাড়ি, সন্দীপ ঘোষের বাড়িত CBI, দুর্নীতি মামলার তদন্ত

Sandip Ghosh: এলাকা ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

কলকাতা: গত কয়েক দিনে লাগাতার জিজ্ঞাসাবাদ চলেছে। এবার আর জি করের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI). কেন্দ্রীয় বাহিনীতে নিয়ে সন্দীপের বাড়ির বাইরে তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সেখানে রয়েছে পুলিশের একটি দল। এলাকা ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। (RG Kar Case) বাড়িতে প্রবেশ করতে চাইছিলেন তাঁরা। প্রায় সওয়া এক ঘণ্টা অপেক্ষা করিয়ে তাঁদের বাড়িতে ঢুকতে দেন সন্দীপ।

CBI সূত্রে খবর, সকাল থেকে বারংবার কলিংবেল বাজালেও সাড়া দিচ্ছিলেন না কেউ। সন্দীপের নাম ধরে, দরজায় ধাক্কা দিয়েও ডাকা হয় বেশ কয়েক বার। শনিবারও সন্দীপকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI. গত ন'দিনে তাঁকে ১০০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার সটান বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। (Sandip Ghosh)

রবিবার সকাল ৬টা বেজে ১৫ মিনিটে নিজাম প্যালেস থেকে বেরোয় CBI দল। ৬টা বেজে ৪৫ মিনিটে সন্দীপের বাড়ির বাইরে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা। কলিং বেল বাজিয়ে, দরজায় ধাক্কা দিয়েও বাড়ির কাউকে দেখতে পাননি তাঁরা। প্রায় সওয়া এক ঘণ্টা নাম ধরে ডেকেও হয়নি লাভ। কেউ দরজা খুলতে আসেননি। ফোনেও সন্দীপের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলে। সেই সময় এলাকায় ভিড় জমে যায়। কৌতূহলী মানুষজন এসে উপস্থিত হন। 

কী কারণে কেন্দ্রীয় গোয়েন্দারা সন্দীপের বাড়ির বাইরে হাজির হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। এর পরবর্তী কী পদক্ষেপ করবেন তাঁরা, স্পষ্ট নয় তা-ও। ইতিমধ্যেই সন্দীপের পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে। সেই আবহেই সন্দীপের বাড়িতে পৌঁছন গোয়েন্দারা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন গোটা এলাকা। 

প্রায় এক ঘণ্টা হতে চললেও, সন্দীপের বাড়ি থেকে কেউ বেরিয়ে আসেননি। এতে বেলেঘাটা থানায় যান গোয়েন্দারা। সওয়া এক ঘণ্টা পর দরজা খুলে বেরোন তিনি। গোয়েন্দাদের সঙ্গে কথা বলে আবারও ভিতরে ঢুকে যান তিনি। এর কিছু ক্ষণ পর ভিতরে ঢুকতে পারেন গোয়েন্দারা। এখান থেকে গোয়েন্দারা এমন পরিস্থিতিতে কী করেন, সেদিকে তাকিয়ে সকলে। আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বার বার। হাসপাতালে দুর্নীতির যে ভূরি ভূরি অভিযোগ উঠেছে, সেই মামলার তদন্তভারও হাতে নিয়েছে CBI, যাতে মূল অভিযুক্ত সন্দীপ। এদিন ফাইল হাতে তাঁর বাড়ির বাইরে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget