এক্সপ্লোর

RG Kar Case: RG Kar মেডিক্যালকাণ্ডে শিয়ালদা কোর্টে CBI-র স্ট্যাটাস রিপোর্ট, "কারা মূল অভিযুক্ত, আদালত জানে"

RG Kar Case CBI Status Report: আর জি কর মেডিক্যালকাণ্ডে শিয়ালদা কোর্টে সিবিআই-এর স্ট্যাটাস রিপোর্ট।

আবির দত্ত, কলকাতা: আর জি কর মেডিক্যালকাণ্ডে শিয়ালদা কোর্টে সিবিআই-এর স্ট্যাটাস রিপোর্ট। সিবিআইয়ের তরফে বলা হয়েছে  'অভয়ার পরিবারের সঙ্গে কথা বলেছে এসআইটি। পরীক্ষা করা হয়েছে মেডিক্যাল রিপোর্ট, সিসি ফুটেজ', কোর্ট চাইলে তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় দিতে পারি।’

আরও পড়ুন, নমিনেশন জমা দিয়েই চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, “ভবানীপুরে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী না হারতেন..”

আজকে আরজি কর মামলার শুনানিতে ১৩ তম স্ট্যাটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্দকারী সিবিআই। এবং সিবিআইয়ের তরফ থেকে আইনজীবী তিনি নিজে, স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে তিনি যেটা জানিয়েছেন যে, এসআইটি সিবিআইয়ের তরফ থেকে অভয়ার পরিবারের সঙ্গে কথা বলেছে। এবং মেডিক্যাল রিপোর্ট, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ফরেন্সিক রিপোর্ট পরীক্ষা করা হয়েছে। যদি কোর্ট চায়, সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, তদন্তে উঠে এসেছে, সেই তাঁরা জমা দিতে পারেন।এদিন তিন পাতার স্ট্যাটাস রিপোর্ট তারা জমা দিয়েছেন। 

অন্যদিকে, অভয়ার পরিবারের তরফে আইনজীবী, তাঁরা আজকে আদালতে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, আসল অভিযুক্তদের আড়াল করে, কীভাবে তদন্তকে খুন এবং পাশ কাটানো হচ্ছে, তা আমরা ভেবে পাচ্ছি না। এবং তাঁদের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা, এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল মিডিয়া। সিবিআই জানে, কারা মূল অভিযুক্ত, এবং তার সঙ্গে সঙ্গে আমরাও জানি কারা অভিযুক্ত, আদালতও জানে। তো সেইক্ষেত্রে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি যারা রয়েছে, তাঁদের ভূমিকা কী, সেটা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। কিন্তু তদন্তকারীরা কীভাবে তদন্তকে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটাই আমরা ভেবে ভেবে অবাক হয়ে যাচ্ছি। কারণ তাঁদের যেটা বক্তব্য , যে অভিযুক্তদের বাদ দেওয়া হল, তাঁদেরকে কেন আলোতে আনা হচ্ছে না ? প্রকৃত অভিযুক্ত তাঁরা।

 ২০২৪ সালের অগাস্টে আর জি কর মেডিক্য়ালে ঘটেছিল ধর্ষণ, খুনের সেই ভয়াবহ ঘটনা। সম্প্রতি এই মামলায় আর জি করে গিয়েছিল সিবিআই-এর টিম। হাসপাতালের ভিতরে গিয়েছিলেন ৩ জন সদস্যের প্রতিনিধিদল। প্রথমে আর জি কর মেডিক্যালের অধ্যক্ষের ঘরে গিয়েছিলেন তাঁরা। জিজ্ঞাসাবাদ করেছিলেন মোট ৮ জনকে। যার মধ্যে ছিলেন একাধিক নার্স ও অ্যাটেনডেন্ট। CBI-এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে আর জি করকাণ্ডে তৈরি হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। গত মাসেই, হাইকোর্টে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করে তারা। এরপরই CBI-এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশ্ন তুলেছিলেন যে, মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে? আপনাদের (CBI) রিপোর্টেই দেখা যাচ্ছে যে তদন্তে একাধিক খামতি ও অসঙ্গতি ছিল। এই আবহেই আরজি কর মেডিক্যালে যান, সিবিআইএর এসআইটি-এর সদস্য়রা।

Advertisement

সেরা শিরোনাম

Cyclone Alert: ঘূর্ণিঝড়ের নতুন চক্র! কেন বাড়ছে সক্রিয়তা? নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
ঘূর্ণিঝড়ের নতুন চক্র! কেন বাড়ছে সক্রিয়তা? নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Advertisement

ভিডিও

Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Dilip Ghosh |
Chorbagan Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget