এক্সপ্লোর

RG Kar Case : 'আমি শাসক দলের সঙ্গে একটু যুক্ত ছিলাম', এবার ঘরে তাণ্ডব-চুরি-হুমকির অভিযোগ RG করের ইন্টার্নের

RG Kar Update : 'আমাদের বাংলার লোক কীভাবে বিনা চিকিৎসায়  মারা যাচ্ছে, গ্রামের লোক কীভাবে বিনা চিকিৎসায় পড়ে আছে, এটা ওদের দেখার মানসিকতা নেই। '

কলকাতা : সিবিআই তদন্তের মাঝেই হস্টেলের ঘরের তালা ভেঙে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। এবিপি আনন্দে চাঞ্চল্যকর  অভিযোগ করলেন আর জি করের এক ইন্টার্ন চিকিৎসক। সিবিআই, পুলিশের পাশাপাশি, সিআইএসএফের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, হাসপাতালে সিআইএসএফ মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে ঘটল এই ঘটনা?

চিকিৎসকের নাম সারিফ হাসান। তিনি আর জি কর মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসক। টালা থানায় একটি লিখিতভাবে অভিযোগও জানিয়েছেন ওই চিকিৎসক, দাবি তাঁর। চিকিৎসকের দাবি,  তাঁকে কিছুদিন থেকে কয়েকজন ভয় দেখাচ্ছেন। তাঁরা এখন আর কলেজের ছাত্র বা ইন্টার্ন নন, পাস করে গিয়েছেন। চিকিৎসকের অভিযোগ, হুমকি-দাতাদের মধ্যে আছেন কিছু অবাঙালি ব্যক্তিও। 'আমাদের বাংলার লোক কীভাবে বিনা চিকিৎসায়  মারা যাচ্ছে, গ্রামের লোক কীভাবে বিনা চিকিৎসায় পড়ে আছে, এটা ওদের দেখার মানসিকতা নেই। '

 চিকিৎসকের দাবি, তিনি শাসক দলের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। তাই নাকি তিনি বরাবর আক্রমণের শিকার। ' কিছুদিন থেকে আমার ওপরে আক্রমণটা বেড়ে গেছে। কিন্তু আমি আমার দিদির বিচারের জন্য আমি যেভাবে প্রথম দিন থেকে দাঁড়িয়েছিলাম, শেষ পর্যন্ত  আজও দাঁড়িয়ে আছি। এবং দাঁড়িয়ে থাকব। এবং সিবিআইকেও আমি আমার তদন্তে সহযোগিতা করেছি। '

ওই চিকিৎসক প্রশ্ন তুলেছেন, কলেজে সিআইএসএফ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও গত ৪ সেপ্টেম্বর তাঁর ঘরে  কিছু বহিরাগত ঢুকে পড়ে কী করে। তিনি সিআইএসএফের হেড কোয়ার্টার থেকে পুলিশ, সকলকেই জানিয়েছেন বলে দাবি করেছেন।  তাঁর অভিযোগ, ' আমার রুম ভেঙে প্রত্যেকটা জিনিস তছনছ করে দিয়েছে। আমি আজ পর্যন্ত জানি না, আমার কত টাকার ক্ষতি হয়েছে আমার রুমে কী কী জিনিস ছিল, সেগুলো আছে কি নেই আমি জানি না। আমার এটাই একটা প্রশ্ন ছিল, সিআইএসএফের উপস্থিতিতেও যদি এই জিনিসটা হয়, তাহলে আমি কী করব?' 

তাঁর অভিযোগ, যাঁরা আন্দোলন চালানোর পাশাপাশি বাংলার গরিব মানুষকেও চিকিৎসা পরিষেবা দিতে চায়, তাদের ওপর বাধা  করছে বহিরাগতরা।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন :                         

RG Kar News: 'শুনানি ঘিরে উত্তেজনা তৈরি না করে ধর্ষণের মানসিকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে'

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
Jadavpur Clash : সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget