এক্সপ্লোর

RG Kar Case: 'বেশি কাজ করতে পছন্দ করতেন, যা নিয়ে অনেকেই...', RG Kar কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের

CBI Investigation: প্রথমবার ক্য়ামেরার সামনে আর জি কর মেডিক্য়ালের ইন্টার্ন সারিফ হাসান। সারিফকে জিজ্ঞাসাবাদ করেছে CBI।

আবির দত্ত ও সন্দীপ সরকার, কলকাতা : আরজি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসক কি কারও চক্ষুশূল হয়ে উঠেছিলেন ? এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এনিয়ে বিস্ফোরক দাবি করলেন আরজি কর হাসপাতালেরই ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান। তাঁর দাবি, ওই তরুণী চিকিৎসক বেশি কাজ করতে পছন্দ করতেন, যা নিয়ে অনেকেই অভিযোগ করেছিল। এর আগে এক ব্য়ক্তি মত্ত অবস্থায় সেমিনার হলে ঢুকেছিলেন বলেও দাবি করেছেন তিনি। কিনতু, তার প্রেক্ষিতে কী ব্য়বস্থা নেওয়া হয়েছিল? জানেন না কেউ।

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন যখন গোটা শহরের চোখ টানছে, তখনই আর জি কর মেডিক্য়ালের অন্দরের অবস্থা নিয়ে সামনে এল, চাঞ্চল্য়কর তথ্য় ! এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, একের পর এক বিস্ফোরক দাবি করলেন, সেখানকারই এক ইন্টার্ন। যিনি আবার তৃণমূল ছাত্র পরিষদের আর জি কর মেডিক্য়াল কলেজের ইউনিটের সহ সভাপতি। উত্তরবঙ্গ লবির অন্য়তম সদস্য় !ধর্ষণ, খুনের ঘটনা সামনে আসার পর থেকেই, বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ওই তরুণী চিকিৎসক কি কোনও কারণে রোষের মুখে পড়েছিলেন?
তিনি কি কারও চক্ষুশূল হয়ে উঠেছিলেন ? এ প্রসঙ্গেই এবার চাঞ্চল্য়কর দাবি করলেন TMCP-র নেতা ও আর জি কর মেডিক্য়াল কলেজের ইন্টার্ন সারিফ হাসান। তিনি বললেন, 'একটু দিদি বেশি কাজ করতে পছন্দ করত। ওটা নিয়ে অনেকেই দিদির নামে অভিযোগ করেছিল বিভিন্ন জায়গায়। যতদূর সম্ভব, দিদির নীচে যে জুনিয়ররা আছেন, তাঁরা। বিভাগীয় প্রধানের কাছে করা হয়েছিল।'

প্রথমবার ক্য়ামেরার সামনে আর জি কর মেডিক্য়ালের ইন্টার্ন সারিফ হাসান। সারিফকে জিজ্ঞাসাবাদ করেছে CBI। বিস্ফোরক সাক্ষাৎকারে চাঞ্চল্য়কর খোলসা। তিনি বললেন, 'একবার, হয়ে গেল দেড় মাস আগে, একই রকম একটা মত্ত ব্যক্তি চেস্টের সেমিনার রুমে ঢুকেছিল। তো তারপরে কী অ্যাকশন নেওয়া হয়েছে, আমরা কেউই এখনও পর্যন্ত জানি না। ওই জিনিসগুলো যদি তখন আটকানো যেত, তাহলে তো এত বড় এখন ঘটনাটা হত না।'

কিন্তু তখন তো প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষ তাঁর দায়িত্ব ছিল। তিনি তখন সেই ব্য়বস্থাটা নিলেন না কেন, বা কী কারণে এটা নেওয়া হল না? আপনারা অভিযোগ করেছিলেন? এবিপি আনন্দের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে সারিফ হাসান বললেন, 'আমরা অভিযোগ করেছিলাম। ডিপার্টমেন্ট থেকেও অভিযোগ করা হয়েছিল। এই বিষয়টা তো সিবিআই দেখছে যে, কী তখন অ্যাকশন নেওয়া হয়েছিল। আর যদি নাও নেওয়া হয়, তো কেন নেওয়া হয়নি, কার কথায় নেওয়া হয়নি, বা কে জানায়নি - এগুলো সিবিআই তদন্ত করছে। এগুলো সবই সিবিআই তদন্তের মধ্যে আছে।'

নিহত চিকিৎসকের তাঁর ডিপার্টমেন্টে কোনও সমস্য়া হচ্ছিল কিনা তা খতিয়ে দেখতে চেস্ট মেডিসিনের দুই পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনিকে বুধবার ডেকে পাঠিয়েছে CBI।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget