এক্সপ্লোর

RG Kar Case: আর কত অপেক্ষা? কাল ফের RG কর নিয়ে শুনানি, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে গোটা দেশ

Supreme Court: প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সোমবার ফের আর জি কর মামলার শুনানি রয়েছে।

কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর নয় নয় করে কেটে গিয়েছে ৪৯ দিন। এখনও তিলোত্তমার বিচারের আশায় জ্বলছে মশাল, হাঁটছে মানুষ। পথে-ঘাটে, অলি-গলিতে কোথাও না কোথাও রোজ উঠছে স্লোগান।ভরা আশ্বিনে বাংলায় এবার পুজো এসেও যেন আসছে না। আর এই আবহেই, সোমবার ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। (RG Kar Case)

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সোমবার ফের আর জি কর মামলার শুনানি রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ওই বেঞ্চই মামলার শুনানি করে।  এর পর, ২৭ শে সেপ্টেম্বর হওয়ার কথা ছিল পরবর্তী শুনানি। কিন্তু রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে যায়। সোমবার ফের শুনানি হতে চলেছে। (Supreme Court)

তিলোত্তমার বিচারের দাবি তো বটেই, পাশাপাশি ১৭ ই সেপ্টেম্বরের শুনানিতে জুনিয়র ডাক্তারদের তরফে নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরা হয়েছিল। সেই সময় লাগাতার কর্মবিরতিতে ছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করা নিয়ে যখন রাজ্য সরকারের তরফে ক্রমাগত সওয়াল করা হচ্ছিল, সেই সময় পাল্টা নিরাপত্তা চেয়ে রাজ্য সরকারের ওপর চাপ বাড়াচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা।

সেই প্রেক্ষিতে, প্রধান বিচারপতি মন্তব্যেও উঠে এসেছিল পারস্পরিক বিশ্বাসযোগ্যতা তৈরি হওয়ার প্রসঙ্গ। সেই সময় রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবলকে বলতে শোনা যায়, "আমরা সবকিছুতেই রাজি হয়েছি। এবার কর্মবিরতি তুলে নেওয়া উচিত। কাজে ফেরা উচিত ওঁদের (জুনিয়র ডাক্তারদের)।"

এর পাল্টা প্রধান বিচারপতি বলেন, "ইন্দিরা জয়সিংহ জুনিয়র ডাক্তারদের হয়ে কথা বলছেন। তিনি বলছেন, বিশ্বাস গড়ে তোলায় যদি পদক্ষেপ করে সরকার, জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অসুবিধা নেই। বলা হয়েছে, জুনিয়র ডাক্তারদের একমাত্র বক্তব্য, কর্মস্থলে নিরাপত্তা সুনিশ্চিত করা।" সেই সওয়াল-জবাব পর্বের পর সোমবার ফের শুনানি হতে চলেছে। 

কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল, এর মধ্যে সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে 
জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররাও। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে। ফলে আর জি কর কাণ্ডের বিরুদ্ধে এই প্রতিবাদ শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন হয়ে আটকে নেই। বরং নাগরিক আন্দোলন হয়ে উঠেছে। 
শিল্পী সমাজের বড় অংশও এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে আশায় বুক বাঁধছেন তাঁরাও।

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget