এক্সপ্লোর

RG Kar Victim Family: 'একা একা পারব না, আপনাদের পাশে চাই', বিচার চেয়ে ফেসবুকে RG করের নির্যাতিতার পরিবার

RG Kar Case: বৃহস্পতিবার ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন আর জি করের নির্যাতিতার মা-বাবা।

কলকাতা: নয় নয় কর চার মাস পেরোতে চলেছে। আর জি কর কাণ্ডে বিচার এখনও অধরা। সেই আবহে এবার সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলেন নির্যাতিতার মা-বাবা। মেয়ের জন্য বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুললেন তাঁরা। (RG Kar Victim Family)

বৃহস্পতিবার ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন আর জি করের নির্যাতিতার মা-বাবা। নাম দিয়েছেন, 'Truth And Justice: Voice for RG Kar Victim'. ওই অ্যাকাউন্টে লিখিত এবং ভিডিও বার্তা পোস্ট করেছেন তাঁরা। মেয়েকে ন্যায় বিচার দিতে সমাজের বৃহত্তর ক্ষেত্রের সমর্থন চেয়েছেন। (RG Kar Case)

ফেসবুক বার্তায় নির্যাতিতার মা-বাবা লিখেছেন, 'আমাদের মেয়ের জন্য বিচার চাই। আমরা শক্তি সঞ্চয় করে দাঁড়িয়েছি। কিন্তু একার পক্ষে কিছু করা সম্ভব ন.। আপনাদের কণ্ঠ, আপনাদের সমর্থন, আপনাদের ভালবাসাই পরিবর্তন আনতে পারে। অবিচারে উপর আলোকপাত করতে একজোট হোন, যা সঠিক, তার জন্য দাবি জানান। একসঙ্গে আশা জাগাতে পারি আমরা, জবাবদিহি করতে পারি। আমাদের পাশে দাঁড়ান'।

ভিডিও বার্তায় নির্যাতিতার মা-বাবা জানান, ভয়াবহ ঘটনার পর প্রায় চার মাস কেটে গেল। সেই রাতে মেয়ের সঙ্গে ঠিক কী ঘটেছিল, এখনও জানতে পারেননি তাঁরা। কলকাতা পুলিশের তদন্ত ঠিক পথে এগোচ্ছিল না বলে মনে হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। যোগ্য সংস্থার হাতে তদন্তভার তুলে দিতে আর্জি জানান। সেই মতো CBI-এর হাতে তদন্তভার ওঠে। কিন্তু চার মাস পেরোতে চললেও, তদন্তের অগ্রগতি হয়নি।

নির্যাতিতার মা-বাবা আরও বলেন, "এখনও বিচার পাইনি। তাই ভারতবাসীর কাছে আর্জি, মেয়ের জন্য বিচারের এই দাবিতে আমাদের পাশে দাঁড়ান।" এদিন সংবাদমাধ্যমেও মুখ খোলেন নির্যাতিতার মা-বাবা। বিজেপি-র ভূমিকায় যেমন অসন্তোষ প্রকাশ করেন তাঁরা, তেমনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেও যে তাঁদের সঙ্গে দেখা করেননি, তা নিয়ে হতাশা ব্যক্ত করেন। বিচারের দাবিতে এবার আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন তাঁরা।

শুক্রবার স্বাস্থ্যভবন অভিযানে শামিল হবেন বলে জানিয়েছেন নির্যাতিতার মা-বাবা। তাঁদের কথায়, "আন্দোলন যে ঝিমিয়ে গিয়েছে, সরকার পুরনো ফর্মে ফিরে গিয়েছে। অভীক-বিরূপাক্ষকে আবার কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে। আন্দোলন থিতিয়ে গিয়েছে বলেই সরকার এই সাহস পাচ্ছে। এর বিরুদ্ধে আগামী কাল যে বিক্ষোভ-মিছিল হবে, আমরা যোগ দেব। স্বাস্থ্যভবন পর্যন্ত অভিযানে যাব। আমাদেরও আন্দোলন করতে হবে, বুঝে গিয়েছি। আন্দোলন না করলে বিচার পাব না আমরা।"

আর জি কর মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছে। ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত একা সঞ্জয় রায়কেই চিহ্নিত করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই নিয়েও প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবারের লোকজন থেকে আন্দোলনকারী চিকিৎসকরা। সম্প্রতি বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখাও করেন নির্যাতিতার মা-বাবা। কিন্তু ন্যায় বিচারের প্রশ্নে শুধুই হতাশা তাঁদের চোখেমুখে।

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget