এক্সপ্লোর

Sandip Ghosh : সেই অভিশপ্ত রাতে কোন পুলিশ অফিসারের সঙ্গে সন্দীপ ঘোষের কথা? ডেটা কল ডিলিট করেছেন? আজ ফের CBI এর মুখোমুখি

RG Kar Protest : সূত্রের খবর, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তথ্য গোপন করতে চাইছেন। তাঁর বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ানে বিস্তর অমিল।

প্রকাশ সিনহা, আবির দত্ত, কলকাতা : পরপর চারদিন, সিবিআই-এর তলবে সোমবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।  শনিবারের পর রবিবারও তাঁকে ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই।  সূত্রের খবর, আর জি কর কাণ্ডের তদন্তে সব মিলিয়ে প্রায় ২০ জনের বয়ান রেকর্ড করা হয়। 

' বারবার বয়ান বদল '

সূত্রের খবর, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তথ্য গোপন করতে চাইছেন। তাঁর বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ানে বিস্তর অমিল। নিজের বয়ানও বারবার বদল করছেন সন্দীপ ঘোষ।চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে এমনই দাবি করছে সিবিআই।

মোবাইল ফোন থেকে কল ডিলিট ?

সূত্রের খবর, তদন্তকারীরা জানতে চান, ঘটনার রাতে কলকাতা পুলিশের কোনও আধিকারিকের সঙ্গে কি ডেটা কলে কথা বলেছিলেন সন্দীপ ঘোষ? পরে সেই তথ্য মোবাইল ফোন থেকে মুছে দিয়েছিলেন? জানতে চাওয়া হলে অস্বীকার করেন প্রাক্তন অধ্যক্ষ। কিন্তু ইঙ্গিত কিন্তু তেমনটাই বলছে। 

লুকোতে চাইছেন কিছু?

সিবিআই সূত্রের খবর, ওই দিন সন্দীপের মোবাইল ফোনে কত ডেটা খরচ হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, গত তিনদিন ৩৭ ঘণ্টার জিজ্ঞাসাবাদে একাধিকবার বয়ান বদলেছেন সন্দীপ ঘোষ। সেক্ষেত্রে তদন্তকারীদের প্রশ্ন, কেন? প্রাক্তন অধ্যক্ষ কি কাউকে আড়াল করার চেষ্টা করছেন? লুকোতে চাইছেন কিছু? এই নিয়ে পরপর চারদিন, সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের মুখোমুখি হলেন সন্দীপ ঘোষ।

সূত্রের খবর, প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয়েছে, ঘটনার দিন রাতে কী কী দেখেছিলেন তাঁরা, খবর সূত্রের। এছাড়াও ধৃত সঞ্জয় রায় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে চায় সিবিআই। জানতে চাওয়া হয়, ধৃত সঞ্জয় কি একাই ছিল, নাকি আরও কাউকে দেখা গিয়েছিল, যাদের ভূমিকা সন্দেহজনক? সেমিনার হলের পাশের অংশ কবে থেকে ভাঙা হচ্ছিল, কেন ভাঙা হচ্ছিল, সেই প্রশ্নের উত্তরও খুঁজছে সিবিআই। যাঁদের বয়ান নেওয়া হয়েছে, তাঁদের বয়ান মেলানোও হচ্ছে। 

মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার দিন কাদের সঙ্গে কতক্ষণ কথা হয়েছিল তাঁর? SMS-এ কি তাঁর কাছে কোনও বার্তা এসেছিল? বা সন্দীপ ঘোষ SMS করে কাউকে কোনও বার্তা পাঠিয়েছিলেন কিনা, তাও জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন, 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget