এক্সপ্লোর

RG Kar CBI Investigation: 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার

RG Kar News:ঘটনার শুরু থেকেই প্রশ্নের মুখে পড়েছে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা। এমনকী নিহত চিকিৎসকের পরিবারের তরফেও বারবার তোলা হয়েছে সন্দীপ ঘোষের প্রসঙ্গ।

আবির দত্ত এবং ঝিলম করঞ্জাই, কলকাতা: আরজি কর মেডিক্যালকাণ্ডে পরপর ৩ দিন CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ। এদিন বেলেঘাটার বাড়ি থেকে বেরোতেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন প্রাক্তন অধ্যক্ষ।

সূত্রের দাবি, সন্দীপ ঘোষের মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার দিন কাদের সঙ্গে কতক্ষণ কথা হয়েছিল তাঁর?এসএমএস-এ কি তাঁর কাছে কোনও বার্তা এসেছিল?  বা সন্দীপ ঘোষ SMS করে কাউকে কোনও বার্তা পাঠিয়েছিলেন কিনা, তাও জানার চেষ্টা চলছে বলে সূত্রের খবর। 

এদিকে, আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার শুরু থেকেই প্রশ্নের মুখে পড়েছে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা। এমনকী নিহত চিকিৎসকের পরিবারের তরফেও বারবার তোলা হয়েছে সন্দীপ ঘোষের প্রসঙ্গ। তদন্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। নির্যাতিতার মায়ের তরফে অভিযোগের সুরেই বলা হয়, 'তদন্ত নিয়ে কী যে হচ্ছে বুঝতে পারছি না। এক সপ্তাহ হয়ে গেল এখন ওই সঞ্জয় রায় ছাড়া তো কাউকেই গ্রেফতার করতে পারল না। যত দিন যাচ্ছে হতাশায় ভেঙে যাচ্ছি। 

এরপর নিহত চিকিৎসকের মা বলেন, 'প্রিন্সিপালকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তাঁকে গ্রেফতার? কিন্তু ওঁকে তো গ্রেফতার করা হচ্ছে না? CBI কী জানতে চাইছে ওঁর কাছ থেকে সেটা তো আমরা বুঝতে পারছি না।' 

আরও পড়ুন, মেয়ের খুনে জড়িত 'চেস্ট ডিপার্টমেন্ট'! আরজি করের বিরুদ্ধে এবার বড় অভিযোগ নির্যাতিতার বাবার

রবিবার ফের আরজিকর মেডিক্যাল কলেজে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। আরজি কর মেডিক্যাল কলেজে, ইমার্জেন্সির চারতলায়, যে সেমিনার রুমে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়, গত রবিবার তার ঠিক উল্টোদিকের ঘরে শুরু হয় সংস্কার। পরে তীব্র বিতর্কে সেই কাজ বন্ধ হয়। সূত্রের খবর, কার নির্দেশে এই কাজ শুরু হয়েছিল তা জানতে সিবিআইয়ের তরফে প্রিন্সিপালকে নির্দেশের কপি জমা দিতে বলা হয়েছে। 

সূত্রের খবর, সেমিনার হলের পাশে দেওয়াল কেন ভাঙা হয়েছিল, তা নিয়েও সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করছে CBI। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক খুন-ধর্ষণের ইতিমধ্যে তদন্ত করছে সিবিআই। এবার এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা শুরু করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ৩ সদস্যের বেঞ্চে মঙ্গলবার এই মামলার শুনানি হবে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget