এক্সপ্লোর

RG Kar News: RG Kar নিয়ে তৃণমূলে বাড়ল অস্বস্তি? পুলিশ কমিশনারের গ্রেফতারি চাইলেন সুখেন্দুশেখর রায়

RG Kar TMC News: আর জি কর কাণ্ডে মধ্যরাতে একের পর এক প্রশ্ন খোদ তৃণমূল সাংসদের। সিবিআইয়ের কাছে স্বচ্ছ্বতার সঙ্গে তদন্তের আবেদন সুখেন্দুশেখর রায়ের। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আরজি কর নিয়ে এবার তৃণমূলকেই অস্বস্তিতে ফেললেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। এদিন সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চেয়েছেন তিনি।  

আর জি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি সিপিরও গ্রেফতারি দাবি করেছেন তিনি। সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে তিনি বলেন, 'সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে, ২জনকে হেফাজতে নিক সিবিআই। শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলান, কাদের প্রশ্রয়ে 'রায়' এত প্রভাবশালী? জানতে চান সুখেন্দুশেখর রায়।

আরও পড়ুন, আরজি কর-কাণ্ডের জের, 'কেন্দ্রকে ২ ঘণ্টা অন্তর রিপোর্ট দিতে হবে', বার্তা শাহের মন্ত্রকের

আর জি কর কাণ্ডে মধ্যরাতে একের পর এক প্রশ্ন খোদ তৃণমূল সাংসদের। সিবিআইয়ের কাছে স্বচ্ছ্বতার সঙ্গে তদন্তের আবেদন সুখেন্দুশেখর রায়ের।  

প্রসঙ্গত, RG কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে স্লোগান উঠেছিল 'মেয়েরা রাত দখল করো'। কলকাতা থেকে জেলা, স্বাধীনতা উদযাপনের মধ্যরাতের দখল নিতে উদ্যোগী হয়েছিল মেয়েরা। তা নিয়েও ভিন্ন সুর তুলেছিলেন সুখেন্দু শেখর রায়। কুণাল ঘোষ থেকে পার্থপ্রতিম রায়রা যখন এর বিরোধিতায় সবর হচ্ছেন, তখন অন্য মত তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। সোশাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, আমি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে যাচ্ছি, কারণ লক্ষ লক্ষ বাঙালি পরিবারের মতো আমারও মেয়ে ও ছোট্ট নাতনি আছে। আমাদের গর্জে উঠতে হবে। নারীদের ওপর অত্য়াচার অনেক হয়েছে, নারীদের ওপর অত্য়াচার আর নয়। আসুন একসঙ্গে প্রতিরোধ করি। যাই হোক সবাই আসুন। 

সেই পোস্ট নিয়ে অবশ্য তৃণমূল সাংসদকে ধন্যবাদ জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা বলেছিলেন, 'বিষয়টা তৃণমূলের নয়। আমি সুখেন্দু (শেখর) রায়কে, তাঁর সিদ্ধান্তকে ধন্যবাদ জানাব।'  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Suruchi Sangha : সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সম্পাদক হলেন এই বিজেপি বিধায়ক
সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সম্পাদক হলেন এই বিজেপি বিধায়ক
Suvendu Adhikari On Rath Yatra : রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
West Bengal News Live : আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget