এক্সপ্লোর

RG Kar News: আরজি কর-কাণ্ডের জের, 'কেন্দ্রকে ২ ঘণ্টা অন্তর রিপোর্ট দিতে হবে', বার্তা শাহের মন্ত্রকের

RG Kar Protest News: প্রতিবাদ কিংবা আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

আবির দত্ত, কলকাতা: আরজি কর-কাণ্ডের জের, এবার রাজ্যে রাজ্যে পৌঁছল কেন্দ্রের কড়া বার্তা। আরজি কর সংক্রান্ত প্রতিবাদ কিছু হলেই জানাতে হবে কেন্দ্রকে। এমনকী প্রতিবাদ কিংবা আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।  

এদিন ফ্যাক্স মারফৎ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই নির্দেশ পাঠানো হয়েছে।  প্রতি ২ ঘণ্টা অন্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। 'কেন্দ্রকে ২ ঘণ্টা অন্তর রিপোর্ট দিতে হবে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলাকে', সমস্ত রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চলকে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। 

এদিকে আরজি কর ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় নির্দেশের ফ্যাক্স কপি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাগত জানিয়েছেন। 

 

এদিকে, আজও দিন থেকে রাত, আরজি করে চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চেয়ে পথে নেমেছে নাগরিক সমাজ-নাট্যব্যক্তিত্বরা। কলেজ স্কোয়ার থেকে নাগরিক সমাজের মিছিল নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তি হয়। পুলিশের তরফে বলা হয় অনুমতি না নিয়েই মিছিল করা হয়। অন্যদিকে, রাতেও দখল নেয় মেয়েরা। নাট্যব্যক্তিত্বরা গিরিশ পার্ক থেকে মিছিল করে আরজি করের সামনে যায়। মূল গেটের সামনে তাঁদের আটকায় পুলিশ। সেখানেই বসে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। 

আরও পড়ুন, ১৩ ঘণ্টা পার, ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে, কী কী প্রশ্নে বিদ্ধ RG Kar-এর প্রাক্তন অধ্যক্ষ?

এরই মধ্যে শনিবার মধ্যরাতে পুলিশের তরফে বড় ঘোষণা করা হয়েছে। বেআইনি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর জি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞার কথা জানান হয়েছে। রবিবার থেকে ২৪ অগাস্ট, অর্থাৎ ৭দিনের জন্য বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে কলকাতার পুলিশের তরফে বলা হয়েছে, 'আর জি কর সংলগ্ন এলাকায় ৫জনের বেশি জমায়েত নয়। বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার ৫ মাথার মোড়-আর জি কর মেডিক্যাল সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল নিষিদ্ধ।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget