এক্সপ্লোর

RG Kar Medical College: SIR আবহে RG মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্থ সার্টিফিকেট নিতে লম্বা লাইন! কী অভিযোগ উঠছে?

West Bengal SIR: নাগরিকত্বের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে চাইছেন সবাই।

ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যে জোরকদম এগোচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ SIR-এর কাজ। এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন BLO-রা। বলে দিচ্ছেন, ভোটারদের কী করতে হবে। SIR আবহে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্থ সার্টিফিকেট নিতে লম্বা লাইন। 

নাগরিকত্বের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে চাইছেন সবাই। কোনও শিশুর বেশ কয়েক বছর আগে জন্ম হলেও, তাদের অভিভাবকরা এখন বার্থ সার্টিফিকেট নিতে চাইছেন। তবে অনেকে OTP না পাওয়ারও অভিযোগ জানাচ্ছেন। 

মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন, বার্থ সার্টিফিকেট এখন অনলাইনে দেওয়া হয়। শিশুর অভিভাবকরা রেজিস্টার করার পর তাঁদের ফোন নম্বরে OTP যায়। কেন সেটা অনেকে পাচ্ছেন না, সেটি IT বিভাগকে জানানো হয়েছে। তবে ১০ বছরের বেশি বয়সিদের জন্য বার্থ সার্টিফিকেট হাসপাতাল থেকে দেওয়া হয় না বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে, অন্যতম প্রমাণপত্র হিসেবে দেখাতে হবে বার্থ সার্টিফিকেট। আর SIR শুরু হতেই জাল বার্থ সার্টিফিকেট নিয়ে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়ে এসেছেন শুভেন্দু অধিকারীরা।

সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেন, 'CEO মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করলাম। এই ধরনের ভুয়ো জন্ম শংসাপত্র বানিয়ে, এটা পুরো ভুয়ো। আই প্যাকের লোকেরা এসব ভুয়ো জন্ম শংসাপত্র বানিয়ে দিচ্ছে। এটা নিয়ে গিয়ে BMOH-দের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। আমরা এটাও CEO অফিসে একটা কপি দিয়েছি।'

জেলার পাশাপাশি কলকাতাতেও জাল সার্টিফিকেটের রমরমা কারবার চলছে বলে, CEO-কে অভিযোগ জানিয়েছে বিজেপির প্রতিনিধি দল। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'কলকাতা কর্পোরেশন-সহ বিভিন্ন জায়গায় যে জাল বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে এটা অশ্বডিম্বে পরিণত হবে। তাঁরা আমাদের বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। আপনারা এখন সহযোগিতা করুন।' 

উল্লেখ্য, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নিজেদের বা মা-বাবার নাম নেই, তাঁদের নথি দিয়ে নাম তুলতে হবে। সে ক্ষেত্রে পরিচয়ের প্রমাণপত্র হিসেবে ১১টি নথি নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে যে কোনও একটি দেখাতে হবে। সেই তালিকায় রয়েছে বার্থ সার্টিফিকেটও।                                                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Weather Alert: উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget