এক্সপ্লোর

RG Kar News: নিরাপত্তায় CISF, জারি কর্মবিরতি; আরজি করে আজ কলেজ কাউন্সিলের বৈঠক

R G Kar Situation: সহকর্মী তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চ চিকিৎসকদের কাজে ফেরার পরামর্শ দিলেও, আর জি কর মেডিক্যালের প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা এখনও তাঁদের অবস্থানে অনড়। গতকাল থেকে আর জি কর মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে CISF। 

কলেজ কাউন্সিলের বৈঠক: সহকর্মী তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। গতকালই আর জি কর মেডিক্যালে কাজে যোগ দিয়েছেন নতুন অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায় ও নতুন উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়। পরিস্থিতি পর্যালোচনা ও সমাধান সূত্র খুঁজতে আজ আর জি কর মেডিক্যালে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকেছেন অধ্যক্ষ। সমস্ত বিভাগীয় প্রধানদের বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকতে পারেন ডাক্তারি পড়ুয়াদের প্রতিনিধিরাও। 

অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্বে রয়েছে CISF। হাসপাতালের মেন গেট, ট্রমা কেয়ার ইউনিট, জরুরি বিভাগ-সহ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে ২ কোম্পানি CISF জওয়ান। বয়েজ ও লেডিজ হস্টেল-সহ ২৫টি জায়গায় মোতায়েন রয়েছে CISF. আর জি মেডিক্য়াল কলেজের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশ। হাপাতালের গেটে এদিন সমন্বয় রেখেই কাজ করতে দেখা গেছে পুলিশ ও CISF-কে। 

গতকাল আন্দোলনকারী চিকিৎসকদের আইনজীবী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, আর জি কর মেডিক্যালের হস্টেলে জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নদের হুমকি দেওয়া হচ্ছে। হাসপাতালের কর্মীদের মধ্যেও অনেকে ভীত। কাদের নিশানায় তাঁরা? জানতে চান প্রধান বিচারপতি। উত্তরে আন্দোলনকারীদের আইনজীবী জানান, হাসপাতালের প্রশাসনই তাঁদের টার্গেট করছে। এর প্রেক্ষিতে সলিসিটর জেনারেল বলেন, যাঁদের হুমকি দেওয়া হচ্ছে, তাঁদের নাম দিন, গোপন রাখা হবে। আমি নিশ্চিত করছি CISF-কে দিয়ে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। অন্যদিকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, চিকিৎসকরা আগে কাজে যোগ দিন, প্রয়োজনে যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে। কর্মবিরতির জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে আশ্বাস দেয় সর্বোচ্চ আদালত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: 'জাস্টিস ফর আর জি কর', বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভা থেকে বৃহত্তর আন্দোলনের ডাক সিপিএমের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda
SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget