এক্সপ্লোর

R G Kar News: 'জাস্টিস ফর আর জি কর', বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভা থেকে বৃহত্তর আন্দোলনের ডাক সিপিএমের

Buddhadeb Bhattacharya Commemoration: ৮ অগাস্ট প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। ৯ অগস্ট ছিল তাঁর শেষযাত্রা। ওই দিনই উদ্ধার হয় আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃতদেহ।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভাতেও (Buddhadeb Bhattacharya Commemoration) আর জি কর প্রসঙ্গ। সেখানেই উঠল একটাই স্বর, 'জাস্টিস ফর আর জি কর'। গতকাল ছিল বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভা। আর সেই মঞ্চ থেকে আর জি কর হাসপাতালের ঘটনায় আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা করল সিপিএম নেতৃত্ব।

বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভায় আর জি কর প্রসঙ্গ: বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরদিনই সামনে এসেছিল আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসককে ধর্ষণ, খুনের বীভৎস ঘটনা। ৮ অগাস্ট প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। ৯ অগস্ট ছিল তাঁর শেষযাত্রা। ওই দিনই উদ্ধার হয় আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃতদেহ। দু'সপ্তাহ পর, বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভাতেও উঠল 'জাস্টিস ফর আর জি কর' স্লোগান। বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণসভার শুরুতে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রত্যেক বক্তার কথাতেই উঠে আসে আর জি কর হাসপাতালের প্রসঙ্গ। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "যে ঘটনা ঘটেছে তা চরম লজ্জার, অপরাধীদের না ধরে, যারা রাস্তায় আন্দোলন করছে, তাঁদের ধরার চেষ্টা করছে পুলিশ। বুদ্ধদেব ভট্টাচার্য তো সারাজীবন এসবের বিরুদ্ধে লড়াই করে গেছেন।''

হাসপাতালে ভর্তি থাকায় আসতে পারেননি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। প্রাক্তন মুখ্য়মন্ত্রীর স্মরণসভায় অডিও বার্তা পাঠান তিনি। বাম শরিক দলের নেতৃত্বের পাশাপাশি, এদিনের স্মরণসভায় কংগ্রেসের একাধিক নেতা উপস্থিত ছিলেন। এসেছিলেন সৌরভ ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সঙ্গীতশিল্পী লোপামুদ্র মিত্র-সহ অনেকে। বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভার মঞ্চ থেকেই এদিন আর জি কর হাসপাতালের ঘটনায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা করল সিপিএম নেতৃত্ব।

আর জি কর-কাণ্ড সামনে আসার পর থেকেই অধ্য়ক্ষ হিসেবে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে সরব হন আন্দোলনকারীরা। পড়ুয়াদের লাগাতার আন্দোলনে ও চাপের মুখে আর জি কর মেডিক্য়াল কলেজের অধ্য়ক্ষের পদে ইস্তফা দেন তিনি। কিন্তু, বিকেলেই তাঁকে ন্য়াশনাল মেডিক্য়ালের অধ্য়ক্ষ করে দেওয়া হয়। যা নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট।  বৃহস্পতিবার অধ্য়ক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টও।  প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ঘটনার পর পরই কেন কলেজ কর্তৃপক্ষ FIR করেনি? অধ্যক্ষেরই তো অবিলম্বে FIR করা উচিত ছিল। কিন্তু তিনি তা করেননি কেন? ওই সময় অধ্যক্ষের সঙ্গে কে যোগাযোগে ছিলেন? ইস্তফা দেওয়ার পরই কী করে অধ্যক্ষকে অন্য মেডিক্যাল কলেজে নিয়োগ করা হল?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: West Midanpore: আর জি করকাণ্ডে প্রতিবাদ আটকানোর পরিকল্পনা? বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget